ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া আর্থিক সহায়তার টাকা DBT লিংকের মাধ্যমে অনেক সময় ব্যাংক একাউন্টে গৃহিত হয় না। সেক্ষেত্রে প্রধান কারণ হয় DBT লিংকের সংযুক্ত সঠিক ভাবে না হওয়া।
আধার কার্ডের সাথে ব্যাংক একাউন্টে সঠিকভাবে DBT লিংক হয়েছে কিনা সেটা যাচাই করতে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন:
১. NPCI অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
NPCI ওয়েবসাইট লিংক : https://www.npci.org.in/
২. বামদিকে উপরে ৩টি লাইনে ক্লিক করে ২ নম্বর অবস্থানে 'Customer'-এ ক্লিক করে 'Bharat Aadhaar Seeding Enabler (BASE)'-এ ক্লিক করুন।
৩. এরপর পুনরায় বামদিকে উপরে ৩টি লাইনে ক্লিক করে 'Aadhaar Mapped Status'-এ ক্লিক করুন।
৪. প্রথম বক্সটিতে আপনার ১২ সংখ্যার আধার নম্বরটি ৪টি ৪টি ৪টি করে ক্রমান্বয়ে লিখুন।
৫. তারপর ৬ সংখ্যার ক্যাপচার কোডটি দেখে নিচের বক্সে পূরণ করে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করুন।
৬. আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরে একটি OTP আসবে সেটি সেখানে লিখে কনফার্ম করুন।
এই প্রসেসটি সম্পন্ন হলে পরবর্তী পেজে সম্পূর্ণ তথ্য দেখা যাবে। কোন ব্যাংকের সাথে DBT লিংক করা হয়েছে সেই ব্যাংকের নাম দেখা যাবে, কোন তারিখে লিংকটি করা হয়েছিল সেটাও দেখা যাবে, এবং বর্তমানে DBT লিংকের কি স্ট্যাটাস সেটাও দেখতে পাবেন।
এছাড়া আরও একটি পদ্ধতির মাধ্যমে অনলাইনে আধার কার্ডের সাথে ব্যাংক একাউন্টের DBT লিংকটির স্ট্যাটাস চেক করা যায়।
DBT লিংক চেক করার অনলাইন পদ্ধতি:
১. MyAadhaar - এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
ওয়েবসাইট লিংক: https://myaadhaar.uidai.gov.in/
২. 'Login' অপশনে ক্লিক করুন।
৩. ১২ সংখ্যার আধার নম্বরটি লিখুন ও তার নিচে ক্যাপচার কোডটি লিখুন, এরপর 'Login with OTP' অপশনে ক্লিক করুন।
৪. আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেই OTP টি লিখে 'Login'-এ ক্লিক করুন।
৫. লগইন সম্পূর্ণ হলে নিচের দেওয়া অপশনগুলির মধ্যে 'Bank Seeding Status'- অপশনে ক্লিক করুন।
এই প্রসেসটি সম্পূর্ণ করলে আধার কার্ডের সাথে যুক্ত ব্যাংক একাউন্টের DBT লিংকের সমস্ত তথ্য দেখা যাবে।
সেখানে DBT লিংকের বর্তমান স্ট্যাটাস, DBT লিংকের সাথে যুক্ত ব্যাংকের নাম ও DBT লিংকটি সম্পূর্ণ করার তারিখ দেখতে পাবেন।


