আধার কার্ডে DBT লিংক করার নিয়ম : সহজ উপায়

Sambad Das
0
How to Link Aadhaar with Bank Account for DBT Scheme




ভারতবর্ষে যেকোনো সরকারি প্রকল্পের টাকা সরকার কর্তৃক DBT (Direct Benefit Transfer) মাধ্যমে প্রদান করে থাকে। তাই জন্য ভারতবাসীদের সরকারি প্রকল্পের আর্থিক সহযোগিতার টাকা গ্রহণ করতে হলে গ্রাহককে অতি আবশ্যক ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধারের DBT লিংক করতেই হবে।


একজন ব্যক্তির একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, তবে সেই ব্যক্তি তার আধারের সাথে কেবলমাত্র একটি ব্যাংকের DBT লিংক করতে পারবেন। অন্যান্য ব্যাংকের সাথে পরিচয় পত্র হিসাবে আধার কার্ড সংযুক্ত থাকবে।


ব্যাংকের অ্যাকাউন্টের সাথে DBT লিংক থাকলে সরকারের পক্ষ থেকে অর্থ প্রদান করার সময় কোনো রকম অ্যাকাউন্ট নম্বর বা IFSC কোডের প্রয়োজন হবে না, শুধুমাত্র আধার নম্বরের মাধ্যমে টাকা প্রদান করতে পারবে।


DBT বিষয়ে বিস্তারিত জানতে ভারত সরকারের DBT অফিসিয়াল ওয়েবসাইটে চেক করুন : https://dbtbharat.gov.in/


ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধারের DBT লিংক করার পদ্ধতি :


ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধারের DBT লিংক করার জন্য নিচের পদ্ধতিগুলি অবলম্বন করুন —


 ১. NPCI (National Payments Corporation of India) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

   NPCI ওয়েবসাইটের লিংক : https://www.npci.org.in/


 ২. NPCI ওয়েবসাইটে প্রবেশ করে বামদিকে উপরে ৩টি লাইনে ক্লিক করে মেনুটি ওপেন করুন ।


 ৩. মেনুতে ২ নম্বরে 'Customer' (গ্রাহক) অপশনটিতে ক্লিক করে ৩ নম্বর অপশন 'Bharat Aadhaar Seeding Enabler (BASE)'-এ ক্লিক করুন।


 ৪. তারপর আবার বামদিকে ৩টি লাইনে ক্লিক করে দ্বিতীয় অপশন (Aadhaar Seeding/Deseeding) অপশনটিতে ক্লিক করুন।


 ৫. একটি ফর্ম দেখা যাবে, সেখানে প্রথম ৩টি ঘরে আপনার আধার কার্ডের ১২টি নম্বর ৪টি ৪টি ৪টি করে ক্রমান্বয়ে পূরণ করুন।


৬. পরবর্তী বক্সে 'Seeding' অপশনটির সামনে গোল জায়গায় ক্লিক করে সেটি সিলেক্ট করুন।


৭. এরপর আপনার যেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে DBT লিংক করতে চান সেই ব্যাংকের নামটি বেছে নিন।


৮. ব্যাংকটির নাম সিলেক্ট করার পর, পরবর্তী বক্সে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি লিখুন ও তার নিচের বক্সে পুনরায় সেই একই অ্যাকাউন্ট নম্বরটি আবার লিখুন।


৯. সম্পূর্ণ ফর্মটি পূরণ করার পর নিচের বক্সটিতে ক্লিক করে টিক চিহ্ন দিন।


১০. সর্বশেষ ৬ সংখ্যার ক্যাপচা কোডটি দেখে লাস্টের বক্সে লিখে সাবমিটে ক্লিক করুন।


১১. এরপরে আপনার আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরে একটি OTP আসবে সেটা লিখে কনফার্মে ক্লিক করুন।



এই প্রসেসটি সম্পূর্ণ করার পর যদি সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধারের DBT লিংক হয়ে যাবে।






Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Cookie Policy
Ok, Go it!
To Top