শিক্ষা ব্যবস্থায় AI: আশীর্বাদ নাকি নতুন বিপদ?

How AI is Changing Modern Education: Blessing or Curse?




শিক্ষা মানেই আমরা জানি চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড আর অনেক বইয়ের বোঝা।

শিক্ষক-‌‌শিক্ষিকারা পড়া বোঝাতেন আর ছাত্র ছাত্রীরা নীরবে শুনতো আর মখস্থু করতো। এই রকম
শিক্ষা ব্যবস্থা যুগের পর যুগ ধরে চলে এসেছে। 

কিন্তু এই একবিংশ শতাব্দীতে সেই পড়াশোনার পরিবেশ পুরোপুরি বদলে গেছে। ক্লাসরুম এখন আর চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই। তা চলে এসেছে আমাদের কম্পিউটার, ল্যাপটপ আর মোবাইল ফোনের স্ক্রিনে। আর এই নীরব পরিবর্তনের মলূ কারিগর হলো কৃত্রিম বদ্ধিু মত্তা বা Artificial Intelligence (AI)।

AI এখন আর কোনো হলিউড সিনেমার কল্পনা নয়, বরং আমাদের দৈনন্দিন শিক্ষা জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।

আধুনিক শিক্ষায় AI-এর প্রভাব ঠিক কতটা গুরুত্ব রাখছে, তা কয়েকটি ভাগে ভাগ করে
আলোচনা করা যাক।




১. ব্যক্তিগত শিক্ষা:


সবার জন্য একজন ব্যক্তিগত শিক্ষক বা প্রাইভেট টিউটর। এই প্রচলিত শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড়ো ত্রুটি হলো, এটি সব বিদ্যার্থীদের একই পাল্লায় মাপে। একজন শিক্ষককে ৪০-৫০ জন ছাত্র- ছাত্রিকে একই গতিতে, একই পদ্ধতিতে পড়াতে হয়।

ফলে যে ছাত্রটি একটুবেশি মেধাবী সে বিরক্ত হয়, আর যে একটু দূর্বল সে ক্লাসের তাল মেলাতে না পেরে আরও পিছিয়ে পড়ে। AI এই সমস্যার এক অসাধারণ সমাধান নিয়ে এসেছে, যার নাম Personalized এবং Adaptive Learning অনলাইনে পড়াশোনা করার যে প্ল্যাটফর্ম যেমন Khan Academy বা BYJU'S প্রতিটি ছাত্রের শেখার প্যাটার্নকে গভীরভাবে পর্যবেক্ষণ করে।

তুমি কোন বিষয়ে বেশি সময় নিচ্ছো, কোথায় বারবার ভুল করছো, কোন ভিডিওটি তুমি বারবার দেখছো - এই সব ডেটা বিশ্লেষণ করে AI তোমার জন্য একটি কাস্টম লার্নিং পাথ তৈরি করে দেয়। যেমন, তুমি যদি বীজগণিতে দূর্বল হও, AI তোমাকে জোর করে জ্যামিতি পড়াবে না।

সে তোমাকে বীজগণিতের একদম বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে। ফলে শেখাটা হয় আনন্দদায়ক এবং অনেক বেশি কার্যকর।




২. শিক্ষকের ভূমিকায় পরিবর্তন:

সম্প্রতি সমাজে একটি ভয় ছড়িয়ে পড়ে ছে যে AI শিক্ষকদের চাকরি কেড়ে নেবে। এই ধারণাটি সম্পূর্ণ ভুল এবং অমূলক। বাস্তবে AI শিক্ষকের জায়গা নিতে আসেনি, বরং শিক্ষককে তার কাজে আরও বেশি দক্ষ এবং শক্তিশালী করতে এসেছে।

একজন আদর্শ শিক্ষকের কাজ শুধু পড়ানো নয়, ছাত্রকে গড়ে তোলা। কিন্তু আমাদের শিক্ষকদের ৭০% সময় চলে যায় নন-একাডেমিক কাজে - খাতা দেখা, অ্যাটেনডেন্স শিট তৈরি করা, রিপোর্ট কার্ড বানানো, প্রশ্নপত্র তৈরি করা। এই ক্লান্তিকর কাজগুলো AI অত্যন্ত দ্রুত এবং নির্ভুলভাবে করে দিতে পারে। AI টুলস এখন স্বয়ংক্রিয়ভাবে অবজেক্টিভ খাতা দেখতে পারে, রচনার ব্যাকরণগত ভুল ধরিয়ে দিতে পারে, এমনকি প্লেজিয়ারিজম বা নকল ধরতে পারে।

এর ফলে শিক্ষকরা যে বাড়তি সময়টা পান, সেটা তারা ছাত্রদের মেন্টরশিপ, তাদের মানসিক স্বাস্থ্য, নৈতিকতা এবং সৃজনশীলতা বিকাশে ব্যয় করতে পারেন। ভবিষ্যতে একজন সফল শিক্ষক হবেন তিনি, যিনি AI কে সঠিকভাবে ব্যবহার করতে জানেন।




৩. শিক্ষার সাম্যতা বজায় রাখা:

অর্থাৎ শিক্ষা যেন প্রত্যেকটা মানুষ পায় সে ধনী হোক বা গরিব হোক সবার কাছে সহজলভ্য ভাবে শিক্ষা পৌঁছে দেওয়াটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত।

প্রথমত, ভাষার পুরনো প্রথা ভেঙে দিয়েছে। এখন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আমরা শিক্ষকের লেকচার AI রিয়েল-টাইম ট্রান্সলেশনের মাধ্যমে বাংলায় শোনা সম্ভব।

দ্বিতীয়ত, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য এটি এক নতুন দিগন্ত। দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য টেক্সট টুস্পিচ ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য পিচ টুটেক্সট এবং ডিসলেক্সিয়ায় আক্রান্তদের জন্য বিশেষ AI টুলস শিক্ষাকে সত্যিই সবার জন্য উন্মক্তু করেছে। 

তৃতীয়ত, ২৪x৭ ডাউট ক্লিয়ারিং সাপোর্ট। পড়তে পড়তে রাত ২টোর সময় কোনো প্রশ্ন মাথায় এলে আগে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হতো। এখন ChatGPT, Gemini বা Claude-র মতো AI চ্যাটবট তৎক্ষণাৎ তোমার যেকোনো সমস্যার সমাধান করে দেয়।





৪. মুদ্রার অন্য পিঠ: চ্যালেঞ্জ এবং সতর্কতা

প্রতিটি প্রযুক্তির মতো AI-এরও কিছুঅন্ধকার দিক আছে, যা নিয়ে এখনই আমরা আলোচনা করবো।
সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হলো ছাত্রদের মধ্যে অতিরিক্ত নির্ভরতা এবং নকল করার প্রবণতা। অনেক ছাত্র এখন নিজের মস্তিষ্ক ব্যবহার না করে যেকোনো বিষয়ের উপর সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট বা রচনা AI দিয়ে লিখিয়ে নিচ্ছে। এর ফলে তাদের নিজস্ব চিন্তা করার ক্ষমতা হ্রাস পাচ্ছে। তাছাড়াও রিসার্চ করার ধৈর্য্য এবং বুদ্ধি খাটিয়ে লেখার দক্ষতা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে।

দ্বিতীয় বড়ো সমস্যা হলো ডেটা প্রাইভেসি। এই AI প্ল্যাটফর্মগুলো ছাত্রদের যে ব্যক্তিগত তথ্য এবং তাদের শেখার যে ব্যক্তিগত অভ্যাস সংগ্রহ করছে। এই ডেটা কতটা সুরক্ষিত, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

তৃতীয়ত, ডিজিটাল বৈষম্য বা Digital Divide শহরের সচ্ছল পরিবারের ছাত্র ছাত্রীরা AI-এর সুবিধা নিয়ে আরও বেশি এগিয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যন্ত গ্রামের যে ছাত্রদের কাছে যথেষ্ট পরিমাণে ইন্টারনেট কিংবা একটি ভালো স্মার্টফোন নেই বলে সে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে যা বৈষম্যকে আরও বাড়িয়ে তুলছে।




উপসংহার-

তাহলে AI কি আশীর্বাদ না অভিশাপ? উত্তরটা আমাদের হাতেই। AI একটি ধারালো ছুরির মতো। এটি দিয়ে আপনি ফল কাটতে পারেন, আবার নিজের হাতও কাটতে পারেন।

আমরা যদি AI কে শর্টকাট বা নকলের মাধ্যম হিসেবে ব্যবহার করি, তবে তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গু করে দেবে। কিন্তু যদি আমরা AI কে একজন বদ্ধিু মান সহকারী, একজন ব্যক্তিগত শিক্ষক এবং জ্ঞানের এক বিশাল সমদ্রু হিসেবে ব্যবহার করতে শিখি তবে এটি আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক আরও মানবিক এবং আরও কার্যকর করে তুলবো।


Sambad Das

আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট এবং একজন টেক-কন্টেন্ট ক্রিয়েটর। কম্পিউটার অ্যাপ্লিকেশন্স, অটো-ক্যাড এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের পাশাপাশি অ্যাডমিন, লজিস্টিকস ও ডিজিটাল সেক্টরে আমার কয়েক বছরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। জটিল প্রযুক্তিগত বিষয়, শিক্ষা এবং কাজের খবর সহজ ও সাবলীল বাংলায় পাঠকদের কাছে তুলে ধরাই আমার লক্ষ্য।

Post a Comment

Previous Post Next Post