আগস্ট রাশিফল: মেষ থেকে কন্যা রাশি

Sambad Das
0
আগস্ট রাশিফল: মেষ থেকে কন্যা রাশি





(toc) #title=(Table of Content)


আগস্ট মাসের মেষ রাশির মাসিক রাশিফল:


আপনার জন্য এই মাস ক্যারিয়ারের দিক থেকে কাজের চাপ আনবে। চাকুরীর ক্ষেত্রে অধিক দৌড়ঝাঁপ করতে হবে। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসায় উত্থান ও পতন উভয় লক্ষ্য করা যাবে।


বিদ্যার্থীদের জন্য এই মাসে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। পড়াশোনার ব্যাপারে মনোযোগ ব্যহত হবে, সেই কারনে বিদ্যার্থীদের শিক্ষার ক্ষেত্রে উত্থান পতন দেখা যাবে।


আপনার পরিবারের ক্ষেত্রে এই মাসটি অনুকূল হবে। তবে এই মাসে পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ হতে পারে। এই মাস প্রেমের জন্য খুবই চ্যালেঞ্জিং।


নানারকম ভুল বোঝাবুঝি হবে, যার কারনে আপনার সঙ্গীর উপর সন্দেহ সৃষ্টি হবে। বিবাহিত দম্পতিরাও এই রকম সমস্যার সম্মুখীন হবেন।


আর্থিক দিক থেকে এই মাসে উত্থান-পতন উভয়ই থাকবে। অগস্ট মাসে অর্থ উপার্জনের রাস্তা দেখা যাবে, কিন্তু শনি দ্বাদশ ঘরে থাকার জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে। শেয়ার বাজার বা অন্য কোনো জায়গায় টাকা বিনিয়োগ না করাই ভালো।


স্বাস্থ্যের দিক থেকে এই মাস একটু দুর্বল হবে, তাই বাইরের খাবার ও তেলে ভাজা জাতীয় খাবার থেকে দূরে থাকুন।



মেষ রাশির প্রতিকার:


প্রতি মঙ্গলবার শ্রী হনুমান চলিশা পাঠ করুন, একটি ত্রিকোন আকারের পতাকা শনি মন্দিরে দান করুন।





আগস্ট মাসের বৃষ রাশির মাসিক রাশিফল:


ক্যারিয়ারের জন্য এই মাস ঠিকঠাক থাকবে। কর্মজীবনে শর্টকাট পদ্ধতি অবলম্বন করা থেকে বিরত থাকতে হবে, শর্টকাট পদ্ধতি প্রয়োগ করার জন্য জরিমানা হতে পারে। ব্যবসার ক্ষেত্রে বিশেষ লাভের সম্ভাবনা রয়েছে।


শিক্ষা ক্ষেত্রে বিদ্যার্থীদের এই মাস ঠিক-ঠিক থাকবে। পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। মাসের শেষ সময়ে পরিবারে এক আনন্দময় মূহুর্ত আসবে।


অন্যের কথায় কান না দিয়ে নিজের সিদ্ধান্তে চলুন। বন্ধুবান্ধব সঙ্গ থেকে দূরে থাকার চেষ্টা করুন, সঙ্গ আপনাকে খারাপ পথে পরিচালিত করবে।


প্রেমজীবনে এই মাস অনুকূল, এ মাসে দুজন একসাথে কিছু রোমান্টিক মূহুর্ত কাটাবে ও খুব ভালো অনুভূতি উপভোগ করবেন। বিবাহীত জীবনে সাথীর সাথে সম্পর্ক ভালো থাকবে


আর্থিক দিক থেকে ধন লাভের সম্ভাবনা রয়েছে। পুরোনো ছোটখাটো সমস্যাগুলি থেকে কিছুটা মুক্তি পাবেন।



বৃষ রাশির প্রতিকার:


রাধা-কৃষ্ণের পুজো করুন ও কন্যাদের কাছ থেকে ভালোবাসা পান।






আগস্ট মাসের মিথুন রাশির মাসিক রাশিফল:


আপনাকে খুব কাজের চাপের সম্মুখীন হতে হবে ক্যারিয়ারের জন্য। প্রবল পরিশ্রম ও কঠোর চেষ্টা চালিয়ে যেতে হবে। পারিবারিক দিকে সবকিছু প্রায় ঠিকঠাক থাকবে।


ব্যবসায়িকদের ধন লাভ ও ব্যবসার উন্নতি হবে, পৈতৃক ব্যবসা পরিচালিত থাকলে সেই ব্যবসা বিশেষ লাভ পাবেন।


প্রেমিক-প্রেমিকাদের প্রেম জীবন মধুময় হবে, সম্পর্ক খুব ভালো হবে। প্রিয়জনকে এমন কিছু কথা বলবেন না, যেই কথা দিয়ে কথা রাখতে পারবেন না। এমন হলে আপনার সঙ্গী আপনার উপর বিরক্ত হবে। আপনার সঙ্গীর সাথে দীর্ঘ্য ভ্রমন যাত্রা আনন্দায়ক হবে।


আর্থিক ভাবে এটি অনুকূল মাস। ব্যবসায়িক ক্ষেত্রে ভ্রমণ করা লাভদায়ক হবে।


রাশিচক্রে মঙ্গল ও বুধের সংযোগ থাকার কারনে আপনার স্বাস্থ্যের দিক থেকে প্রতিকূল হতে পারে, আপনি ক্লান্তি অনুভব করবেন, শরীরে কিছু সমস্যা দেখা দিতে পারে, দুর্বলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে।


মিথুন রাশির প্রতিকার:


প্রতি মঙ্গলবার একটি লাল বেদানা একজন অসহায় দরিদ্রকে দান করুন।


শুক্রবার দেবী দুর্গা মাকে ক্ষীর তৈরী করে পূজো দিন এবং সেই প্রসাদ ছোট মেয়েদের খাওয়ান।






আগস্ট মাসের কর্কট রাশির মাসিক রাশিফল:


আপনার ক্যারিয়ারে উপর উত্থান ও পতন উভয়েই লক্ষ্য করা যাবে, বিদ্যার্থীদের পড়াশোনার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে।


পারিবারিক দিক থেকে সম্পর্ক ঠিক-ঠিক থাকবে। আশেপাশের লোকজনের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে নিজের পরিবারের সাথে দ্বন্দ্ব বিরোধ সৃষ্টি হতে পারে ।


প্রেম জীবনে আপনার সঙ্গীর সাথে তর্ক হতে পারে, সঙ্গীর স্বাস্থ্য খারাপ থাকবে, তাই সাবধান থেকে সম্পর্ক বজায় রাখুন। দুজনে পরস্পরকে বোঝার চেষ্টা করুন।


আর্থিক দিক থেকে এই মাস উত্থান পতন সামঞ্জস্য বজায় থাকবে, এই মাসে শেয়ার বাজারে ইনভেস্ট করার জন্য উপযুক্ত। বন্ধুর কাছ থেকে সাহায্য পাবেন, আর্থিক দিক থেকেও সাহায্য করবে।


অগস্ট মাসে আপনার স্বাস্থ্য ভালো যাবে না। পেটের সমস্যা, গ্যাস, বদহজম, বমি ইত্যাদি দেখা দেবে, তাই নির্দিষ্ট পরিমাণে হালকা ও পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন।



কর্কট রাশির প্রতিকার:


প্রতিদিন স্নান করে হনুমান চালিশা পাঠ করুন, মঙ্গলবার ছোটদের ছোলা গুড় দান করুন।






আগস্ট মাসের সিংহ রাশির মাসিক রাশিফল:


ক্যারিয়ার খুব ভালো থাকার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রম হলেও লাভদায়ক হবে। ব্যবসায়ীরা আপনার ব্যবসা বৃদ্ধি করার পরিকল্পনা করুন।


বিদ্যার্থীদের ক্ষেত্রে এই মাস অনুকূল। উচ্চশিক্ষা নেবার জন্য যদি বিদেশে যাবার পরিকল্পনা থাকে তবে সেটার সম্ভবনা রয়েছে।


অনেক সময় আপনি নিজেকে একাকীত্ব বোধ করতে পারেন তবে আপনার ভাইবোনেরা আপনার সাথে থাকবে।


প্রেমের ক্ষেত্রে এই মাস ভালো হবে না, আপনার সঙ্গীর সাথে ঝগড়া বিবাদ লেগে থাকবে। কিছুদিনের জন্য আপনাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হতে পারে। বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মাস অনুকূল নয়।


বৃহস্পতি ও রবি উভয়েই দ্বাদশ ঘরে থাকার কারনে আর্থিক অবনতি ঘটবে, ব্যয়ের পরিমান বৃদ্ধি পাবে।


স্বাস্থ্যের দিকে কিছু সমস্যা দেখা দিতে পারে, তাই স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।



সিংহ রাশির প্রতিকার:


প্রতিদিন শ্রী আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন।





আগস্ট মাসে কন্যা রাশির মাসিক রাশিফল:

ক্যারিয়ারের জন্য এই মাসে আপনি কিছু করে দেখাতে পারবেন। রাগ ও ইগো দূরে রাখুন এবং বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের গুরুত্ব দিন। মাসের শুরুতে ব্যবসায় উন্নতি না হলেও মাসের শেষ দিকে লাভ দেখা যাবে।

শিক্ষা ক্ষেত্রে এই মাস খুবই অনুকূল। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে পরিবারের গুরুজনদের কথায় পরিবারের উন্নতি হবে।

প্রেমজীবন এই মাসে খুব ভালো থাকবে, আপনার সঙ্গীকে খুশি ও উৎসাহিত করার চেষ্টা করবেন। বিবাহিতেরা সন্তানের জন্য এক খুশির খবর পাবেন।

আর্থিক দিক থেকে এই মাস অনুকূল তবে এই মাসে কিছু ব্যয় হবে। এই ব্যয় পরে লাভদায়ক হবে তাই ব্যয় করতে পারেন। স্বাস্থ্যের জন্য এই মাস অনুকূল থাকবে।


কন্যা রাশির প্রতিকার:

বুধবার রাম নাম জপ করুন।

শনিবার উড়ত ডালের বড়া বানিয়ে গরীবদের খাওয়ান।




আধুনিক শিক্ষা ব্যবস্থা আসলে কী? জানুন এর ভবিষ্যৎ ও বড় চ্যালেঞ্জসমূহ

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Cookie Policy
Ok, Go it!
To Top