সেপ্টেম্বর রাশিফল ২০২৬ : মেষ থেকে কন্যা রাশি

Sambad Das
0
September Horoscope 2026 : Aries to Virgo





(toc) #title=(Table of Content)




সেপ্টেম্বর ২০২৬ মাসটি (সূর্যরাশি ভিত্তিক) মোটের উপর নতুন দায়িত্ব, পরিবর্তন, কর্মজীবনে উন্নতি, অর্থনৈতিক চিন্তাভাবনা, সম্পর্কের উত্থান-পতন এবং নতুন  জীবনশুরুর মাস।

এই মাসের প্রথমেই সূর্য ও বুধ কন্যা রাশির প্রভাব বাড়াবে। এর ফলস্বরুপ কাজ, স্বাস্থ্য, পরিকল্পনা ও দৈনন্দিন রুটিন গুরুত্বপূর্ণ হবে।

এছাড়া বৃহস্পতি সিংহ রাশিতে অবস্থান করার জন্য উদ্ভাবনী ক্ষমতা বাড়াবে। তাছাড়া শনি ও নেপচুন মেষ রাশিতে একসাথে থাকার কারণে ভবিষ্যৎ-এ দায়িত্ব নিয়ে বাস্তব সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে।


সেপ্টেম্বর মাসে মেষ রাশির রাশিফল♈


সেপ্টেম্বর মাসে মেষ রাশির মানুষদের জন্য আত্মনিয়ন্ত্রণ এবং দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। তাই আপনি দ্রুত ফল পেতে চাইবেন, কিন্তু ধৈর্য ধরলে ফল অবশ্যই ভালো হবে।

গ্রহের প্রভাব🪐

বৃহস্পতি সিংহ রাশিতে থাকার ফলে আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও ভালোবাসার ক্ষেত্রে শুভ প্রভাব ফেলবে। কিন্তু শনি মেষ রাশিতে, তাই দায়িত্ব ও কর্মক্ষেত্রে চাপ বাড়াতে পারে।

এছাড়া নেপচুন মেষ রাশিতে  থাকায়, intuition বাড়াবে তবে সিদ্ধান্তে কিছুটা দ্বিধা তৈরি করতে সক্ষম হবে। তাছাড়া মঙ্গল-র অবস্থানে আবেগ বাড়াতে পারে এবং পরে কর্মশক্তির সাথে আত্মবিশ্বাস বাড়াবে।

চাকরি ও ব্যবসা💼 

এই জাতকের নিজের যোগ্যতা প্রমাণ করাতে নতুন দায়িত্ব আসতে পারে  কিন্তু এখনই চাকরি পরিবর্তন না করাই ভালো ।

অর্থ💰 

অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে কারণ হঠাৎ খরচা হতে পারে তবেই আয় স্থিতিশীল থাকবে।

 প্রেম ও বিবাহ ❤️ 

 এই রাশির জাতক-জাতিকাদের ছোট রাগের কারণে বড় সমস্যা হতে পারে সম্পর্কের মধ্যে। এছাড়া এই সময় পারস্পরিক বোঝাপড়া বাড়বে শান্তভাবে কথা  বলে। এছাড়া এই সময় জীবনে নতুন কারো প্রতি আকর্ষণ হতে পারে।

স্বাস্থ্য🩺

 মেষ রাশির মানুষদের এখন মানসিক চাপ ও ঘুমের অনিয়ম এড়িয়ে চলতে হবে।

 প্রতিকার🪔

রাগ অবশ্যই নিয়ন্ত্রণ করুন এবং সম্ভব হলে লাল রঙের বস্ত্র বা খাদ্য দান করুন প্রয়োজনীয়দের।  মঙ্গলবার হনুমানজির প্রার্থনা করলে উপকার পাবেন।



 

সেপ্টেম্বর মাসে বৃষ রাশির রাশিফল♉

সেপ্টেম্বর মাস বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য ধীরে ধীরে জীবনে উন্নতির মাস। এছাড়াও পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

গ্রহের প্রভাব🪐 

বৃহস্পতি সিংহ রাশিতে অবস্থান করায়, বাড়ি, পরিবার ও মানসিক দিক থেকে হিতকর। তাছাড়া শনি মেষ রাশিতে তাই পুরনো কোন সমস্যা ও দুশ্চিন্তার মুখোমুখি হতে সাহায্য করবে। শুক্র গ্রহের অবস্থানের ফলে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে শুভ এবং বুধ যোগাযোগে ও পরিকল্পনা করতে সাহায্য করবে।

কর্মজীবন💼 

ব্যবসায়ীদের নিজের দক্ষতা বাড়ানোর ভালো সময়। চাকুরিজীবীদের দায়িত্ব বাড়তে পারে,  যা ভবিষ্যতে  লাভজনক হবে।

অর্থ💰

অর্থ সঞ্চয়ের দিকে নজর  দিতে হবে। কাউকে  ধার দেওয়ার আগে, ভালোভাবে চিন্তা করুন।

 প্রেম❤️

 বিবাহিতদের সম্পর্কে উন্নতি হবে। অবিবাহিতদের নতুন যোগাযোগ আসতে 
পারে ।

 স্বাস্থ্য🩺 

 এই রাশির মানুষদের খাবার সময় তালিকা ও ঘুমের রুটিন ঠিক রাখতে হবে।

 প্রতিকার🪔

 শুক্রবার লক্ষ্মী দেবীর প্রার্থনা করে সাদা ফুল অর্পণ করতে হবে এবং  পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।



সেপ্টেম্বর মাসে মিথুন রাশির রাশিফল♊ 

মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ব্যস্ততম এই মাস। নতুন দক্ষতা যোগাযোগ পড়াশোনা ও ভ্রমণ থেকে লাভের আশা আছে।

গ্রহের প্রভাব🪐

বৃহস্পতি সিংহ রাশিতে থাকায় শিক্ষা ও যোগাযোগে সহায়ক কিন্তু ইউরেনাস মিথুনে তাই নতুন চিন্তাভাবনা ও হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা। মঙ্গলের অবস্থানের জন্য সাহস ও কর্মশক্তি বাড়াবেএবং বুধ বিশ্লেষণ ও যোগাযোগের ক্ষমতা বাড়াবে এই রাশির মানুষদের।

 চাকরি💼 

 এই রাশির মানুষদের ইন্টারভিউ, ব্যবসা, লেখালেখি, নতুন কাজ, অনলাইন কাজ ও networking-এর জন্য খুবই ভালো সময়।

 অর্থ💰 

 নতুন আয়ের সুযোগ আসতে পারে, তবে শুধুমাত্র উত্তেজনার বশে বিনিয়োগ করবেন না।

 প্রেম ❤️

 যোগাযোগের মাধ্যমে সম্পর্কের উন্নতি হবে কিন্তু রাগের মাথায় কিছু বলা থেকে এড়িয়ে চলুন।

 স্বাস্থ্য 🩺

 অতিরিক্ত চিন্তা ও মানসিক ক্লান্তির জন্য শরীর দুর্বল হতে পারে তাই যথেষ্ট বিশ্রাম প্রয়োজন হবে।

 প্রতিকার🪔 

 বুধবার গণেশের প্রার্থনা এবং সবুজ শাকসবজি বা পড়াশোনার সামগ্রী দান করা শুভ হবে।




সেপ্টেম্বর মাসে কর্কট রাশির রাশিফল♋ 

 কর্কট রাশির জন্য সম্পর্ক, অর্থ ও আবেগ সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে সেপ্টেম্বর মাসে।

গ্রহের প্রভাব🪐

এই রাশি জাতক জাতিকাদের মঙ্গল গ্রহের অবস্থানের জন্য আবেগ ও কর্মশক্তি বাড়াবে। তাছাড়া বৃহস্পতি সিংহ রাশিতে থাকায় অর্থনৈতিক ক্ষেত্রে সহায়ক হবে। এছাড়াও শনি কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়াবে কিন্তু শুক্র বৃশ্চিকে যাওয়ার পর প্রেম সম্পর্কের ক্ষেত্রে গভীরতা বাড়াবে।

 চাকরি💼 

নতুন দায়িত্ব বাড়বে কর্মস্থলে যার ফলে পেশাগত অবস্থার উন্নতি হবে।

অর্থ💰

আর্থিক উন্নতির সম্ভাবনা আছে তবে অনিয়ন্তিত খরচা করবেন না।

 প্রেম ও বিবাহ ❤️

সম্পর্কের বোঝাপড়ার উন্নতি হবে এবং অবিবাহিতদের ক্ষেত্রে গভীর সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বাস্থ্য🩺 

স্বাস্থ্যর দিকে নজর দিতে হবে কারণ হজমের সমস্যা, ঘুমের অনিয়ম ও মানসিক  চাপ থাকবে।

 প্রতিকার🪔

সোমবার শিবের মন্দিরে গিয়ে জল অর্পণ করুন।





সেপ্টেম্বর মাসে সিংহ রাশির রাশিফল♌

এই মাসে সিংহ রাশি সবচেয়ে শক্তিশালী রাশিগুলির মধ্যে একটি থাকবে।

গ্রহের প্রভাব🪐

সেপ্টেম্বরে বৃহস্পতি সিংহ রাশিতে  থাকবে তাই উন্নতি, আত্মবিশ্বাস ও সুযোগ বাড়াবে।তাছাড়া মঙ্গল সিংহ রাশিতে থাকায় সাহস ও কর্মশক্তি বাড়াবে। অতঃপর বাকি গ্রহরা আপনাকে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে কল্পনা করতে সাহায্য করবে।

 চাকরি💼

সিংহ রাশি জাতক-জাতিকাদের Leadership, promotion ও recognition-এর সম্ভাবনা রয়েছে, যা তারা নিজের যোগ্যতায় দেখানোর সুযোগ পাবেন।

 অর্থ💰 

আয় বাড়বে কিন্তু lifestyle-এর কারণে খরচও বাড়তে পারে, তাই সাবধান থাকতে হবে।

 প্রেম ও বিবাহ ❤️

রোমান্টিক দিকটি ভালোই কারণ অবিবাহিতদের নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। তবে বিবাহিতদের ego clash এড়িয়ে চলা উচিত।

 স্বাস্থ্য🩺

অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর দুর্বল হতে পারে।

প্রতিকার🪔

সূর্যদেবকে রবিবার জল অর্পণ করুন এবং বয়স্কদের সম্মান করুন।





সেপ্টেম্বর মাসে কন্যা রাশির রাশিফল♍ 

 কন্যা রাশির জন্য এই মাস  খুব গুরুত্বপূর্ণ কারণ ১১ সেপ্টেম্বর কন্যা রাশিতে অমাবস্যা হওয়ায় নতুন পরিকল্পনা ও নতুন ভাবে জীবনতালিকা শুরু করার প্রতীকীভাবে ভালো সময়।

 গ্রহের প্রভাব🪐 

 সূর্য কন্যা রাশিতে অবস্থান করার জন্য আত্মউন্নতি ও কর্মের দিকে মনোযোগ বাড়বে। তাছাড়া বুধ কন্যায় বিশ্লেষণ ক্ষমতা ও যোগাযোগ শক্তিশালী করবে। ১১ সেপ্টেম্বর অমাবস্যা যা এদের নতুন কিছু করার সুযোগ করে দেয়। বৃহস্পতি সিংহ রাশিতে, নিজের উন্নতি ও প্রস্তুতির দিকে নজর বাড়াবে।

 চাকরি💼 

এটি পরীক্ষা, প্রজেক্ট, অফিসের কাজ, গবেষণা, বিশ্লেষণ এবং দক্ষতা উন্নয়নের জন্য উপযোগী।

 অর্থ💰 

এই সময়ে আগে থেকে পরিকল্পনা করলে আপনি আর্থিকভাবে এগিয়ে যেতে পারবেন।

প্রেম❤️  

সম্পর্কের ক্ষেত্রে আপনি হয়তো খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকেন। বিবাহিত জীবনে সবকিছু নিয়ে অতিরিক্ত চুলচেরা বিশ্লেষণ করা থেকে বিরত থাকুন।

স্বাস্থ্য🩺 

কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য তাদের খাদ্যাভ্যাস, শরীরচর্চা, ঘুম এবং দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে একটু মনোযোগ দেওয়ার জন্য এটি একটি ভালো সময়।

প্রতিকার 🪔 

বুধবার গণেশের প্রার্থনা করুন এবং নিজের পড়াশোনা/কাজের জায়গা পরিষ্কার ও গোছানো রাখুন।



(এটি সেপ্টেম্বর মাসের একটি সাধারণ রাশিফল। যা ব্যক্তির জন্মতারিখ, সময় ও স্থান এবং সেইসাথে তাদের চন্দ্র রাশি, লগ্ন ও জন্মকুণ্ডলীর ওপর ভিত্তি করে ফলাফল ভিন্ন হতে পারে। জ্যোতিষশাস্ত্র বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি ঐতিহ্যবাহী চর্চা।)





Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Cookie Policy
Ok, Go it!
To Top