ভোটার কার্ডে আধার লিঙ্ক করার সহজ পদ্ধতি

Sambad Das
0
How to Link Voter Card with Aadhaar





(toc) #title=(Table of Content)



ভোটার কার্ডের সাথে আধার নম্বর অবশ্যক যুক্ত করতে হবে। আধার নম্বর যুক্ত না করলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে।

অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের সাথে আধার নম্বর যুক্ত করার পদ্ধতি:


১. ভারত সরকারের নাগরিক সেবা পোর্টাল ভোটার ইসিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।

Voters ECI ওয়েবসাইটে: https://voters.eci.gov.in/


২. 'Sign UP' অপশনটিতে ক্লিক করে সেখানে আপনার মোবাইল নম্বর ও ই-মেল আইডি লিখুন এবং ক্যাপচার কোডটি দেখে লিখে কন্টিনিউ তে ক্লিক করুন।


৩. এরপর আপনার পুরো নামটি লিখুন। প্রথম বক্সে আপনার নাম ও দ্বিতীয় বক্সে পদবি লিখে 'Send OTP' তে ক্লিক করুন।


৪. যেই মোবাইল নম্বর ও ই-মেল আইডি দিয়েছিলেন সেই মোবাইল নম্বর ও ই-মেল আইডিতে উভয় জায়গায় ৬ সংখ্যার দুটি OTP যাবে, সেটি সেখানে দিয়ে 'Verify' তে ক্লিক করুন।


৫. Sign UP সম্পূর্ণ হলে 'Login' এ ক্লিক করে মোবাইল নম্বর ও ক্যাপচা কোড লিখে 'Request OTP' তে ক্লিক করুন।


৬. মোবাইলে একটি ৬ সংখ্যার OTP যাবে সেটি লিখে 'Verify & Login' এ ক্লিক করুন।


৭. 'Login' করা হয়ে গেলে নিচের দিকে সবুজ রঙের একটি বক্স দেখতে পাবেন, বক্সটির নাম 'Correction of Entries', সেখানে 'Fill Form 8'-এ ক্লিক করুন।


৮. 'Self'-এ ক্লিক করে বক্সে ভোটার কার্ডের নম্বরটি লিখে সাবমিট করুন।


৯. ভোটার সমস্ত তথ্য সেখানে দেখা যাবে, এরপর ওকে ক্লিক করুন।


১০. দুই নম্বর অপশন 'Correction of Entries in Existing Electoral Roll'-এ ক্লিক করে ওকে দিন।


১১. এবার ভোটারের সম্পূর্ণ ফর্মটি খুলে যাবে, প্রথম বক্সে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। শুধুমাত্র 'Next' বোতাম ক্লিক করুন।


১২. B বক্সে 'Details'-এ আধার নম্বর বক্সে টিক করে সেখানে আপনার ১২ সংখ্যার আধার নম্বরটি লিখুন, তারপর Next-এ ক্লিক করুন।


১৩. এরপর প্রতিটি বক্সে Next Next করে সর্বশেষে বক্সে ক্যাপচার কোডটি লিখে 'Preview and Submit'-এ ক্লিক করুন।


১৪. আপনার পূরণ করা সম্পূর্ণ ফর্মটি যাচাই করে নিচে 'esign & submit'-এ ক্লিক করুন ও 'Yes'-এ ক্লিক করুন।


১৫. আধার ভ্যারিফিকেশনের পেজ খুলবে, সেখানে আধার নম্বর লিখুন ও আধার OTP-তে ক্লিক করুন। এরপর 'Get OTP'-তে ক্লিক করে আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরের OTP লিখে সাবমিট করুন।


এই প্রসেসটি সম্পূর্ণ করার পর একটি একনলেজমেন্ট নম্বর পাবেন, সেটি লিখে রাখুন ও একনলেজমেন্টটি ডাউনলোড করে রাখুন।





অফলাইনের মাধ্যমে ভোটার কার্ডের সাথে আধার কার্ড যুক্ত করার পদ্ধতি:


অফলাইনের মাধ্যমে আধার কার্ড সংযুক্ত করতে আপনার BLO-র সাথে যোগাযোগ করুন। BLO কাছ থেকে ফর্ম সংগ্রহ করুন। সেই ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। ফর্মটির সাথে ভোটার কার্ডের ও আধার কার্ডের জেরক্স কপিতে স্বাক্ষর করে যুক্ত করুন।

সম্পূর্ণ ফর্ম BLO কাছে জমা করুন। BLO মাধ্যমে আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড যুক্ত প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।





Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Cookie Policy
Ok, Go it!
To Top