বিনামূল্যে ৫ লাখের চিকিৎসা ! পাবেন কীভাবে ?

Sambad Das
0




মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির কর্তৃক উদ্যোগে ২০১৮ সালের ২৩শে সেপ্টেম্বর ঝাড়খণ্ডের রাঁচিতে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ও জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (National Health Authority NHA) দ্বারা বাস্তবায়িত হয় এই "আয়ুষ্মান ভারত - প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা"।


এই প্রকল্পের প্রধান লক্ষ্য হলো দরিদ্র পরিবারগুলিকে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের সমস্ত স্বাস্থ্যসেবার জন্য প্রতি বছর পরিবার প্রতি ৫ লক্ষ টাকা পর্যন্ত নগদবিহীন (Cashless) হাসপাতালে ভর্তির সুবিধা প্রদান করা।


আয়ুষ্মান ভারত প্রকল্পের দ্বারা ভারতের সবজায়গায় প্রাথমিক চিকিৎসার স্বাস্থ্যকেন্দ্র, মানুষের বাড়ির কাছাকাছি মাতৃ কল্যাণ ও শিশু স্বাস্থ্য ব্যবস্থা, অসংক্রামক রোগের চিকিৎসা, উন্নতমানের উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা এবং বিনামূল্যে ঔষধপত্র সহ নানারকম প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা (HWCs)।



আয়ুষ্মান ভারত প্রকল্পের স্বাস্থ্য বীমা সুবিধা:


 ১. প্রতিবছর ৫ লক্ষ টাকা পর্যন্ত প্রতি পরিবারে ক্যাশলেস সুবিধা।


 ২. রোগ নির্ণয়, পরামর্শ, অস্ত্রোপচার, আইসিইউ, ঔষধপত্র এই সবকিছু এই প্রকল্পের অন্তর্ভুক্ত।


 ৩. এই প্রকল্প রোগীর হাসপাতালে ভর্তির ৩ দিন আগের থেকে শুরু করে হাসপাতাল থেকে ছুটি পাবার পরের ১৫ দিন পর্যন্ত খরচ বহন করে।


 ৪. ভারতের সমস্ত সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলিতে এই প্রকল্পের সুবিধা উপলব্ধ থাকবে।



আয়ুষ্মান ভারতের সুবিধা শুধুমাত্র নিম্নলিখিত যোগ্য ভারতীয়রাই সুবিধাভোগী হতে পারবেন:



গ্রামাঞ্চল বসবাসকারী সুবিধাভোগী:


 ১. অসহায় ও ভিক্ষানির্ভর, আদিম উপজাতি গোষ্ঠী আওতাভুক্ত।

 ২. তফসিলি জাতি ও তফসিলি উপজাতি পরিবার।

 ৩. ভূমিহীন পরিবার ও আশ্রয়হীন পরিবারগুলি অন্তর্ভুক্ত।



শহরাঞ্চলের বসবাসকারী সুবিধাভোগী:


 ১. ছেঁড়া কাপড় ও অন্যান্য কুড়ানি।

 ২. ভিক্ষুক।

 ৩. গৃহকর্মী।

 ৪. রাস্তার বিক্রেতা,মুচি,হকার,রাস্তায় কর্মরত পরিষেবা প্রদানকারী।

 ৫. নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি,পেইন্টার,ওয়েল্ডার,কুলি এবং অন্যান্য মাথায় বোঝা বহনকারী শ্রমিক।

 ৬. ঝাড়ুদার,পরিচ্ছন্নতাকর্মী,মালী।

 ৭. কারিগর,হস্তশিল্প কর্মী,দর্জি।

 ৮. পরিবহন কর্মী, চালক, কন্ডাক্টর, ঠেলাগাড়ি ও রিকশাচালক

৯. ধোপা

১০. দোকানের কর্মচারী, সহকারী, ওয়েটার, সাহায্যকারী ও পরিচারক



আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদন প্রক্রিয়া:


ভারতীয়রা এই প্রকল্প দুইটি প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারে।


১. অনলাইন আবেদন প্রক্রিয়া:


সরকারি অফিশিয়াল ওয়েবসাইট UMANG ও PMJAY-Beneficiary Portal এর মাধ্যমে আবেদন করা হবে।

 • UMANG পোর্টাল: https://web.umang.gov.in/


UMANG পোর্টালে মোবাইল নম্বর ও OTP দিয়ে যাচাইকরণ করে MPIN তৈরি করতে হবে, তারপর সেই MPIN দিয়ে লগইন করতে হবে। লগইন হওয়ার পর সকল পরিষেবা (All Service)-এ গিয়ে ক্লিক করে আয়ুষ্মান পরিষেবাটি নির্বাচন করলে একটি ফর্ম আসবে। আবেদনপত্র ফর্মে সকল আবশ্যিক ক্ষেত্র সঠিক তথ্য দিয়ে পূরণ করে এবং সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। সমস্ত তথ্য ও নথি পূরণ করার পর মনোযোগ সহকারে পর্যালোচনা করার পর শর্তাবলী স্বীকার করে সাবমিটে ক্লিক করে আবেদনটি জমা করতে হবে। আবেদনটি জমা হলে একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন।


 • PMJAY-Beneficiary পোর্টাল: https://beneficiary.nha.gov.in/


 PMJAY-Beneficiary পোর্টালের মাধ্যমে আবেদন করার জন্য সরকারি পোর্টালে গিয়ে Beneficiary-তে ক্লিক করে Captcha সঠিক লিখে মোবাইল নম্বর দিয়ে verify-তে ক্লিক করে OTP দিয়ে Login করতে হবে। লগইন হয়ে গেলে স্কিমে PMJAY, রাজ্যে আপনার রাজ্যের নাম, সাব স্কিমে PMJAY, জেলাতে আপনার জেলা সিলেক্ট করে তারপর সার্চে গিয়ে রেশন কার্ড নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে সার্চ করতে হবে। সেখানে আপনার পরিবারের সকল সদস্যের নাম ও তাদের সকল তথ্য দেখা যাবে। এরপর Action-এ ক্লিক করে সকল সদস্যের KYC-তে গিয়ে আধার কার্ড নাম্বার ও OTP দিয়ে KYC সম্পন্ন করতে হবে।



২. অফলাইন আবেদন প্রক্রিয়া:


আয়ুষ্মান প্রকল্পে অফলাইন আবেদন করার জন্য আপনাদের এলাকার স্বাস্থ্য দপ্তরের অধিকারী বা আশাকর্মীদের সাথে যোগাযোগ করে উনাদের কাছ থেকে আবেদনপত্র ফর্মটি সংগ্রহ করে সেটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করে এবং ফর্মটির সাথে প্রয়োজনীয় নথির জেরক্স কপি জমা করতে হবে।


আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি:


① আধার কার্ড

② রেশন কার্ড

③ ভোটার কার্ড

④ জাতিগত শংসাপত্র

⑤ পরিবারের সকল সদস্যের বিবরণ

⑥ পরিবারের মোট আয়ের বিবরণ


আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা না পাওয়ার কিছু কারণ:


① দুই, তিন বা চার চাকার গাড়ি থাকা

② সরকারি কাজে নিযুক্ত

③ কিসান কার্ডে ৫০,০০০ টাকার ক্রেডিট লিমিট

④ মাসিক আয় ১০ হাজার টাকার বেশি

⑤ ফ্রিজ ও ল্যান্ডলাইন থাকা

⑥ ৫ একর বা তার বেশি জমি থাকা

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Cookie Policy
Ok, Go it!
To Top