বর্তমান বাজারে সোনা ও রূপোর চাহিদা দ্রুত বেড়ে চলেছে। মানুষজন সোনা ও রূপোর উপর টাকা বিনিয়োগকে নিরাপদ ও নিশ্চয়তা বলে মনে করছেন। তাছাড়া সোনা ও রূপোর তৈরী গহনা প্রতিনিয়ত মানুষকে আকৃষ্ট করছে। আচার অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত রকম সাজ সামগ্রিতে প্রচলিত হয়ে উঠেছে। অন্যদিকে শিল্পক্ষেত্রে রূপোর ব্যবহার বেড়েই চলেছে ও ডলারের দাম ওঠানামার কারণে এই ধাতুগুলির মূল্য প্রবল বৃদ্ধি পাচ্ছে।
সোনার দাম বৃদ্ধি:
বিগত ৫ বছর আগে ২০২০ সালে প্রতি ১০ গ্ৰাম সোনার মূল্য ছিল প্রায় ৪০ হাজার টাকা, ক্রমাগত সেই মূল্য বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে সোনার দাম বেড়ে ৫০ হাজার টাকা হয়েছে। তারপর ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে ৬০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে। ২০২৪ সালের শুরুর দিকে সোনার দাম ছিল ৬০ হাজার টাকা, সেই বছরের শেষের দিকে দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ১৫ হাজার টাকা। ২০২৪ সালের শেষে দাম দাঁড়িয়েছে ৭৫ হাজার টাকা। ২০২৫ সালের শেষ সময় মানে তার এক বছরের মধ্যে সোনার দাম প্রবল বৃদ্ধি পেয়েছে, ১ লক্ষ ৪০ হাজার টাকায় পৌঁছে গেছে। মাত্র এক বছরে প্রায় ৬৫ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। এই বছর ২০২৬ সালে সোনার মূল্য ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে।
বর্তমানে সোনার দাম:
আজকের বাজারে এই আগস্ট
সোনার মূল্য ভিন্ন:
* ২৪ ক্যারেট সোনার মূল্য — ১ লক্ষ ৫৫ হাজার টাকা
* ২২ ক্যারেট সোনার মূল্য — ১ লক্ষ ৪৩ হাজার টাকা
* ২০ ক্যারেট সোনার মূল্য — ১ লক্ষ ৩০ হাজার টাকা
* ১৮ ক্যারেট সোনার মূল্য — ১ লক্ষ ১৭ হাজার টাকা
* ১৬ ক্যারেট সোনার মূল্য — ১ লক্ষ ৪ হাজার টাকা
* ১৪ ক্যারেট সোনার মূল্য — ৯০ হাজার টাকা
* ১২ ক্যারেট সোনার মূল্য — ৭৮ হাজার টাকা
* ১০ ক্যারেট সোনার মূল্য — ৬৫ হাজার টাকা
(প্রতিটি মূল্য ১০ গ্রাম সোনার উপর ধার্য করা হয়েছে)
রূপোর দাম বৃদ্ধি:
বিগত ৫ বছর আগে ২০২০ সালের শুরুতে রূপোর দাম ছিল প্রতি ১০ গ্রাম ৪৮২ টাকা। ২০২০ সালের আগস্ট মাসে রূপোর দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়ে ৮০০ টাকা পর্যন্ত হয়। সেই বছর শেষের দিক দাম টা একটু কমে ৭২০ টাকা হয়। তার এক বছর পর ২০২১ সালের শেষ দিকে দাম দাড়ায় ৬১০ টাকা। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে দাম কমে গিয়ে ৫২০ টাকা হয়। সেই বছরের শেষ দিকে ৭০০ টাকায় পৌঁছায়। ২০২৩ সালের শেষে ৭৫০ টাকায় রূপোর দাম দাড়ায়। তারপর থেকে রূপোর দাম ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। ২০২৫ সালের শুরুতে ৮৫০ টাকা রূপোর দাম হয়। ২০২৫ সালের শেষে এই এক বছরে রূপোর দাম প্রবল বৃদ্ধি পায়, বছরের শেষ সময় রূপোর দাম হয় ২৫০০ টাকা। এই বছর ২০২৬ সালের শুরুতে জানুয়ারী মাসে রূপোর দাম দ্রুত বৃদ্ধি পায়, এই এক মাসের মধ্যে দাম বেড়ে হয় ৪০০০ টাকা। এক মাসের মধ্যে দাম প্রায় দ্বিগুণ হয়েছে, কিন্তু তার ঠিক এক সপ্তাহ পর সেই দাম হঠাৎ করে প্রবল হ্রাস পাযয়ে দাম দাড়ায় ২৩৩৫ টাকা। এই ভাবে রূপোর দামে ক্রমাগত হ্রাস ও বৃদ্ধি লক্ষ্য করা যায়।
বর্তমানে রূপোর দাম:
আগস্ট মাসের বর্তমান বাজারে রূপোর দাম চলছে প্রায় ২৩৫০ টাকা, তবে রূপোর ভিন্ন প্রকারভেদের কারনে দাম ভিন্ন হয়ে থাকে।
* ৯৯৯ ফাইন রূপোর মূল্য — ২৩৯২ টাকা
* ৯২৫ স্টার্লিং রূপোর মূল্য — ২২১২ টাকা
* ৯০০ কয়েন রূপোর মূল্য — ২১৫২ টাকা
* ৮০০ জার্মান রূপোর মূল্য — ১৯১৩ টাকা
(প্রতিটি মূল্য ১০ গ্রাম রুপোর উপর ধার্য করা হয়েছে)


