(toc) #title=(Table of Content)
পেট্রোলের দাম বৃদ্ধির প্রধান কারণ
ভারতবর্ষে পেট্রোলের মূল্য বৃদ্ধি হওয়ার প্রধান কারণ হল আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের বিদেশি বাজার মূল্য ও বিদেশি ডলারের মূল্য কম বেশি হওয়া, এছাড়াও কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের Tax ও Vat এর উপর।
আধুনিক জীবনে সকল প্রকার যানবাহনের জ্বালানি হিসাবে প্রবল পরিমাণে পেট্রোল ব্যবহৃত হচ্ছে, তাছাড়া বিভিন্ন তেল উৎপাদনকারী দেশগুলোতে যুদ্ধ ও নানারকম নিষেধাজ্ঞা থাকার কারণে পেট্রোলের রপ্তানি হ্রাস পাচ্ছে।
- বিদেশি বাজারে অপরিশোধিত তেল (Crude oil)-এর বাজার দর ভারতের তেলের মূল্যের উপর প্রধান ভূমিকা পালন করে, কারণ প্রায় ৮০% থেকে ৮৫% তেল বিদেশ থেকে ভারতে আমদানি হয়। এই কারণে অপরিশোধিত তেলের মূল্য বিদেশি বাজারে বৃদ্ধি পেলে ভারতে বৃদ্ধি পায় আবার মূল্য হ্রাস পেলে ভারতেও হ্রাস পায়।
- বিদেশি মুদ্রা ডলার ও ভারতীয় মুদ্রা টাকার রূপান্তরের মান কম বেশি হলে সেক্ষেত্রেও তেলের মূল্য কম বেশি হয়, কারণ বিদেশি তেল উৎপাদনকারী কোম্পানির কাছ থেকে ভারত সরকার ডলারের মাধ্যমে কিনে থাকে, তাই ভারতীয় মুদ্রাকে ডলারে রূপান্তরিত করা হয়। সেক্ষেত্রে ডলারের মূল্য বৃদ্ধি পেলে ভারতীয় মূল্য বেশি খরচ হয় তখন তেল আমদানির খরচ বেড়ে যায়।
- কেন্দ্র ও রাজ্য সরকারের Tax, Vat ও GST-র জন্য পেট্রোলের মূল্য বৃদ্ধি করা হয়। কেন্দ্র সরকার প্রতি লিটার তেলের উপর নির্দিষ্ট পরিমাণের কর ধার্য করে। এছাড়া কেন্দ্রে যখন এক্সাইজ ডিউটি বৃদ্ধি হয় তখন ভারতে সর্বত্র পেট্রোলের মূল্য বৃদ্ধি হয়।
রাজ্য সরকারের সেলস ট্যাক্স ও ভ্যাট প্রায় ২০% থেকে ৩০% ধার্য করে, এটি প্রতি লিটারে ধার্য না হয়ে মোট টাকার শতকরা হারে ধার্য হয়। এছাড়া রাজ্য সরকার বেস প্রাইস, কেন্দ্রীয় শুল্ক ও ডিলার কমিশনের সর্বমোট দামের উপরেও ভ্যাট বসানো হয়, তবে রাজ্যভেদে করের মূল্য ভিন্ন। মহারাষ্ট্র ও তেলেঙ্গানায় ভ্যাটের শতকরা হার বেশি হবার কারণে সেই সব রাজ্যে পেট্রোলের মূল্য বেশি, অন্যপক্ষে দিল্লি অথবা কেন্দ্রশাসিত রাজ্যগুলিতে এই ভ্যাটের শতকরা হার কম থাকায় সেই সব কেন্দ্রশাসিত রাজ্যগুলিতে পেট্রোলের দাম তুলনামূলক কম।
গত ১০ বছরের পেট্রোলের দাম ক্রমাগত বৃদ্ধি পেয়েছে :
২০১৬ সালে পেট্রোলের মূল্য ছিলো প্রায় ৬৪ টাকা প্রতি লিটার, ২০১৮ সালে সেই মূল্য হয় ৭২ টাকা, ২০২০ সালে মূল্য দেখা যায় প্রায় ₹ ৮০ টাকা, ২০২২ সালে পেট্রোলের মূল্য বৃদ্ধি পেয়ে হয় ₹ ১০২ টাকা, বর্তমানে ২০২৬ সালে বিভিন্ন রাজ্যে গড় পেট্রোলের মূল্য প্রায় ৯৬ টাকা থেকে ১১২ টাকা দেখা হয়েছে।
ভারতের বিশেষ কিছু শহরে পেট্রোলের বর্তমান মূল্য :
* কলকাতায় — ১০৩.৯৪ টাকা
* নয়াদিল্লি — ৯৪.৭২ টাকা
* মুম্বাই — ১০৩.৪৪ টাকা
* বেঙ্গালুর — ১০২.৮৬ টাকা
* লখনৌ — ৯৪.৬৫ টাকা
* হায়দ্রাবাদ — ১০৭.৪৪ টাকা
* অমরাবতী — ১০৭.৫০ টাকা
* চেন্নাই — ১০০.৭৫ টাকা
* পাটনা — ১০৫.৭৬ টাকা
* জয়পুর — ১০৪.৬৬ টাকা
* আহমেদাবাদ — ৯৪.৪৪ টাকা
* পোর্টব্লেয়ার — ৮৪.১০ টাকা
অন্ধ্রপ্রদেশ রাজ্যের অমরাবতী শহরে পেট্রোলের মূল্য সর্বোচ্চ, আনুমানিক ১০৭ টাকা ৫০ পয়সা, অপরদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্টব্লেয়ার শহরে পেট্রোলের মূল্য সর্বনিম্ন, আনুমানিক ৮৪ টাকা ১০ পয়সা।
ডিজেলের মূল্য বৃদ্ধি প্রধান কারণ :
ভারতবর্ষে ডিজেল মূল্য বৃদ্ধি প্রধান কারণ হল বিদেশি বাজারে অপরিশোধিত তেলের বাজার দর, সরকারি Tax এর উপর নির্ভর করে। আধুনিক যুগে বিভিন্ন প্রকার যানবাহন ও যান্ত্রিক চালিত হবার জন্য প্রচুর পরিমাণে ডিজেল ব্যবহৃত হয়, এর ফলে ডিজেলের চাহিদা বৃদ্ধি পায়।
- বিদেশি বাজারে অপরিশোধিত তেল (crude oil)-এর বাজার মূল্য বৃদ্ধি হওয়ায়, বিদেশ থেকে প্রায় ৮০% ডিজেল আমদানি হবার কারণে ভারতে ডিজেল এর মূল্য বৃদ্ধি পায়। বিদেশি বাজারে এর মূল্য হ্রাস পেলে ভারতেও ডিজেলের মূল্য হ্রাস পায়।
- বিদেশি মুদ্রা ডলারের মূল্য বৃদ্ধি হলে ভারতীয় টাকায় তেলের ওপর কেনার ক্ষেত্রে বেশি পরিমাণ ভারতীয় মুদ্রা খরচ হয়। বিদেশি তেল উৎপাদনকারী থেকে তেল আমদানি করার ক্ষেত্রে বিদেশি মুদ্রার মাধ্যমে লেনদেন করা হয়। তাই ডলারের মূল্য বৃদ্ধি পেলে ডিজেলের দাম বৃদ্ধি পায়।
- কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ডিজেলের উপর বড় অংশে Excise Duty ও রাজ্য সরকারের পক্ষ থেকে VAT ডিজেলের মূল্যের উপর ধার্য করা হয়। তাই সরকারি কর বৃদ্ধি বা হ্রাস পেলে ডিজেলের মূল্য কমবেশি হয়।
গত ১০ বছরের কলকাতায় ডিজেলের মূল্য :
২০১৬ সালে প্রতি লিটার ডিজেলের মূল্য ছিল ৫৫.৪০ টাকা, ২০১৮ সালে প্রতি লিটার ডিজেলের মূল্য হয় ৭৩.৩০ টাকা, ২০২০ সালে ৭৭.৪০ টাকা প্রতি লিটার ডিজেলের মূল্য হয়, ২০২১ সালে ডিজেলের মূল্য সর্বোচ্চ ১০১.৫০ টাকা প্রতি লিটার হতে দেখা যায়, ২০২২ সালে ৯২.৮০ টাকা হয়। বর্তমানে ২০২৬ সালে ভারতের বিভিন্ন রাজ্যে গড় ডিজেলের মূল্য আনুমানিক ৯০-১০০ টাকা।
ভারতের বিশেষ কিছু শহরে প্রতি লিটার ডিজেলের বর্তমান মূল্য :
* কলকাতায় — ৯১.৮২ টাকা
* নতুন দিল্লি — ৮৯.৬২ টাকা
* মুম্বাই — ৮৯.৮৩ টাকা
* বেঙ্গালুর — ৮৮.৮০ টাকা
* নয়ডা — ৮৯.৪৪ টাকা
* পাটনা — ৯২.৩৬ টাকা
* চেন্নাই — ৯২.৫৫ টাকা


