মুদ্রা লোন পাওয়ার সহজ উপায় : PMMY আবেদন পদ্ধতি

PM Mudra Loan Scheme : Apply Online Guide





আপনি কি ব্যবসায়ী ? নাকি নিজের কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন ? কিন্তু ভয় পাচ্ছেন কিভাবে শুরু করবেন? টাকা কোথা থেকে পাবেন ? কোন ব্যাংক এ গেলে ব্যবসার জন্য লোন পাওয়া যাবে? আর কেই বা দেবে সেই টাকা ?

তাহলে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হয়ে দাঁড়াতে পারে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা বা পিএম মুদ্রা লোন (PMMY) । 

তাহলে চলুন জেনে নিই এই যোজনার আওতায় আপনারা কী কী সুবিধা পেতে চলেছেন । 




পিএম মুদ্রা যোজনা প্রকল্পটি আসলে কী? 


পিএম মুদ্রা যোজনা হলো একটি ভারতীয় প্রকল্প যার মাধ্যমে ক্ষুদ্র কিংবা মাইক্রো ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করা হয় । এর মাধ্যমে যোগ্য আবেদনকারীরা জামানত ছাড়াই ঋণ পেয়ে থাকেন । 




কত টাকা লোন পাবেন ভাবছেন ? 


PMMY - তে লোন এর সুবিধা চারটি ভাগে ভাগ করা হয়েছে। 


যার মধ্যে প্রথম হলো, শিশু : এক্ষেত্রে নতুন বা ছোট ব্যবসায়ীরা ₹৫০,০০০ পর্যন্ত লোন পাবেন । 


দ্বিতীয়ত হলো , কিশোর : এক্ষেত্রে যোগ্য ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা সম্প্রসারণের জন্য ₹৫০,০০০-₹৫,০০,০০০ পর্যন্ত লোন পাবেন। 


তৃতীয়ত হলো , তরুণ : যোগ্য ব্যবসায়ীরা নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বড় করার জন্য ₹৫,০০,০০০-₹১০,০০,০০০ পর্যন্ত লোন নিতে পারবেন। 


আর চতুর্থ স্থানে আসে তরুণ প্লাস : যেখানে আপনি ₹১০,০০,০০০ - ₹২০,০০,০০০ পর্যন্ত লোন এর সুবিধা পাবেন। তবে এই সুবিধা আপনি তখনই পাবেন যখন আপনি পূর্ববর্তী অর্থাৎ তরুণ প্রকল্পটির উপভোগ নিয়েছেন এবং সেই লোন নির্দিষ্ট সময়ে মিটিয়ে ও দিয়েছেন । 



এবার জেনে নিন আপনাদের কি কি যোগ্যতা থাকা প্রয়োজন -


১) আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 

২) আপনার বয়স ১৮+ হওয়া আবশ্যক। 

৩) আবেদনকারীর কোনো ব্যাংক এই পূর্ববতী লোন ডিফল্ট থাকলে তিনি এই প্রকল্পের আওতায় পরবেন না । 

৪) CIBIL SCORE ভালো হওয়া প্রয়োজন । 

৫) যে ব্যবসা গুলির ক্ষেত্রে আপনারা সুবিধা লাভ করবেন সেগুলোর ধরন হলো - উদপাদন, ট্রেডিং, সেবা খাত , কৃষিসংশ্লিষ্ট অ-কৃষিভিত্তিক ব্যবসা ( যেমন - হাঁস মুরগি পালন, দুগ্ধ পালন , মৌমাছি পালন ইত্যাদি।) 




আবেদনকারীর প্রয়োজনীয় নথি -


১) আবেদনকারীর পরিচয়পত্র হিসেবে ভোটারকার্ড , প্যান কার্ড, আধার কার্ড , ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি লাগতে পারে। 

২) আবেদনকারীর এবং অংশীদারদের ২ কপি করে ছবি লাগবে। 

৩) আবেদনকারীর কাস্ট সার্টিফিকেট থাকলে সেটিও খতিয়ে দেখা হবে। 

৪) ঠিকানার প্রমাণপত্র হিসেবে আপনার সাম্প্রতিক ইলেকট্রিক বিল , আধার কার্ড কিংবা পঞ্চায়েত/ পৌরসভার শংসাপত্র ইত্যাদি প্রয়োজন হবে। 

৫) ব্যবসায়িক প্রতিষ্ঠান এর প্রমাণ এর জন্য ট্রেড লাইসেন্স, জিএসটি রেজিস্ট্রার শংসাপত্র , ঠিকানার প্রমাণপত্র ইত্যাদি লাগবে। 

৬) গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট আর্থিক নথি হিসেবে দেখা হতে পারে। 

৭) কিশোর ও তরুণ লোন এর ক্ষেত্রে ব্যাবসার ব্যালেন্স শীট, প্রফিট এবং লস স্টেটমেন্ট এবং ভবিষ্যতের আয়ের হিসেব দেখাতে হবে। 



কিভাবে আবেদন করবেন:


এক্ষেত্রে দুটি উপায় আছে । 

প্রথমটি হলো , 

অফলাইনে আবেদন করার পদ্ধতি 


১) প্রথমে আপনি আপনার নিকটস্থ কোনো রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংক অথবা আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের শাখায় যাবেন ।

২) এরপর প্রকল্পটির আবেদনপত্র সংগ্রহ করে সেটি নির্ভুলভাবে ফিল আপ করবেন। 

৩) এরপর ব্যাংক আপনার কাছে যে সমস্ত নথি চাইবে সেগুলি দিয়ে আবেদনপত্রটি ব্যাংক এ জমা দিন । 

এগুলির পরে ব্যাংক আপনার বিজনেস প্ল্যান অনুযায়ী লোন এর amount মঞ্জুর করবে । 

অনলাইনে আবেদন করার পদ্ধতি 


এক্ষেত্রে আপনি আপনার  নিকটস্থ সাইবার ক্যাফে এর সুবিধা নিতে পারেন অথবা বাড়িতে একাই ফর্ম পূরণ করতে পারবেন।

১) কেন্দ্রীয় সরকার এর udaymimitra.in পোর্টালে যান । 

২) রেজিস্ট্রেশন করে apply now তে ক্লিক করুন। 

৩) যে তথ্যগুলো প্রয়োজন সেগুলি attach করুন । এইসময় সাধারণত আধার কার্ড, প্যান কার্ড, ঠিকানার প্রমাণ, ব্যাংক details, আবেদনকারীর ছবি, বিজনেস প্ল্যান এবং প্রজেক্ট রিপোর্ট এর মত নথি লাগতে পারে। 

৪) পছন্দসই ব্যাংক নির্বাচন করে সাবমিট করে দিন । 




অন্যান্য লোন এর সাথে PMMY প্রকল্পটি কেনো সুবিধাজনক ও বিশ্বস্ত? 


এক্ষেত্রে ঋণ আপনি জামানত ছাড়াই পেয়ে যাবেন। এটি মূলত ছোট ব্যবসায়ীদের আর্থিক সহায়তার জন্য অনেক উপকারী। অনেক কম সময়ে এবং সহজেই আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী লোন এর জন্য আবেদন করতে পারবেন। 

তবে বলাবাহুল্য, আবেদন করলেই আপনি লোন পাবেন এটি নিশ্চিত নয় । সংশ্লিষ্ঠ ব্যাংক এবং leading institute আপনার নথি এবং বিজনেস প্রজেক্ট রিপোর্ট খতিয়ে দেখার পর এই সিদ্ধান্তটি নেবেন । 


কিন্তু সবশেষে বলা যায়, টাকা নেই বলে ব্যবসা হবেনা এই পন্থায় আর বেঁচে থাকতে হবে না । PM Mudra Loan আপনার জন্য একটি সম্ভাব্য সহায়তার পথ হতে পারে।



Sambad Das

আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট এবং একজন টেক-কন্টেন্ট ক্রিয়েটর। কম্পিউটার অ্যাপ্লিকেশন্স, অটো-ক্যাড এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের পাশাপাশি অ্যাডমিন, লজিস্টিকস ও ডিজিটাল সেক্টরে আমার কয়েক বছরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। জটিল প্রযুক্তিগত বিষয়, শিক্ষা এবং কাজের খবর সহজ ও সাবলীল বাংলায় পাঠকদের কাছে তুলে ধরাই আমার লক্ষ্য।

Post a Comment

Previous Post Next Post