CEIR দিয়ে চুরি হওয়া ফোন ব্লক ও ট্রেস করুন

Sambad Das
0
Track & Block Lost Mobile via CEIR




(toc) #title=(Table of Content)


আমাদের প্রতিদিনের জীবনে স্মার্টফোন হলো একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকাল বাড়ির বাইরে মানুষ স্মার্টফোন ছাড়া বের হতে পারেনা কারণ এখন এটি শুধু যোগাযোগ এর মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় না বরং অনলাইন ব্যাংকিং থেকে শুরু করে ব্যক্তিগত তথ্য, ছবি সবকিছুই সংরক্ষিত থাকে ফোনে।

তাই যখন এই ফোন চুরি হয় তখন আর্থিক ক্ষতির সাথেও ভয় থাকে সেই তথ্য গুলোও ভুল মানুষের হাতে পড়ে যাওয়ার। এই সমস্যার সমাধান করতে ভারত সরকারের টেলিকম বিভাগ (DoT) চালু করেছেন CEIR ( Central Equipment Identity Register) নামের একটি সরকারি পরিষেবা।

আপনার চুরি যাওয়া ফোনটি বিক্রি করে দিলেও যাতে সেই ফোন যাতে কেউ ব্যবহার না করতে পারে সেই জন্য এই পোর্টাল ব্যবহৃত হয়ে থাকে।




CEIR এর মাধ্যমে কি হয় ? 


এই পোর্টাল এর মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া ফোনের IMEI ( International Mobile Equipment Identity) নম্বর ব্লক করা সম্ভব । সাধারণত একটি ফোন এর ক্ষেত্রে সর্বনিম্ন একটি এবং সর্বাধিক দুটি IMEI নম্বর থাকতে পারে বিশেষ করে ডুয়াল সিম ফোন এ ।

এই নম্বর এর ফলে ভারতের কোনো সিম কার্ড ওই ফোনে চলবে না। শুধু তাই নয় কেউ যদি নতুন সিম কার্ড লাগায় তাহলে লোকেশন ও তথ্য পুলিশ এর কাছে চলে যায়। এর ফলে চুরি যাওয়া ফোনটির অপব্যবহার কমানো অনেক পরিমানে সম্ভব হয়। 




ফোন হারিয়ে গেলে প্রথমে কি করা উচিত? 


এক্ষেত্রে আতঙ্কিত না হয়ে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নেওয়া উচিত । প্রথমেই নিকটবর্তী থানায় ফোন চুরি যাওয়ার বিষয়ে GD অথবা FIR করুন ।

এক্ষেত্রে যে তথ্যগুলো প্রয়োজন তা হলো - আপনার আইডি প্রুফ (আধার/ ভোটার কার্ড) , ফোনের বিল ( যদি থাকে ) , IMEI নম্বর ( ফোন এর বক্স এর পিছনে থাকে) , আর একই নম্বরের ডুপ্লিকেট সিম তুলে নিন, কারণ OTP যাচাইয়ের জন্য লাগবে। এরপর সেখানে থেকে যে কপি এবং নম্বর টি দেবে সেটি নিজের কাছে সাবধানে রাখুন । 





ফোন কীভাবে ব্লক করবেন ? 


প্রথমেই CEIR এর অফিসিয়াল ওয়েবসাইট www.ceir.gov.in এ যান । সেখানে হোমপেজে ৪ টি অপশন খুঁজে পাবেন যার মধ্যে লাল রঙের "Block Stolen / Lost Mobile" এ ক্লিক করুন। এরপর একটি ফর্ম খুলবে যেখানে ফোনের IMEI নম্বর, ফোনের ব্র্যান্ড ও মডেল, ফোন হারানোর স্থান ও তারিখ , থানার অভিযোগ তথ্য এবং ডুপ্লিকেট সিম টির নম্বর দিতে হবে ।

সব তথ্য পূরণ হলে ক্যাপচা এন্ট্রি করে OTP পাসওয়ার্ড দিয়ে যাচাই করতে হবে। এবার এই আবেদন টি জমা পড়লে একটি 18-সংখ্যার Request ID পাওয়া যাবে যেটি সযত্নে রেখে দিতে হবে। যার মাধ্যমে পরবর্তীকালে আপনি ট্র্যাক ও আনব্লক করতে পারবেন। 




কিভাবে ফোন ট্র্যাক করবেন ? 


হোমপেজে গিয়ে প্রথমে নীল রঙের “ Check My Status” অপশন এ ক্লিক করবেন এবং আর Request ID টা দেবেন । চব্বিশ ঘন্টার মধ্যেই সমস্ত নেটওয়ার্ক এ আপনার IMEI নম্বর ব্লক হয়ে যাবে তাই এখানে "Blocking Request is successfully processed” লেখা দেখাবে। যদি পুলিশ ফোন ট্রেস করে তাহলে থানার নাম , জেলা ও ট্রেস করার সময় দেখাবে। 





ফোন ফিরে পেলে কি করবেন ? 


তাহলে পুনরায় CEIR পোর্টাল এর হোমপেজে চলে যাবেন এবং “Unblock Found Mobile” অপশন এ ক্লিক করবেন। Request ID , OTP দেবেন এবং আনব্লক করার কারণ লিখে সাবমিট করুন। কিছুক্ষণের মধ্যেই আপনার ফোন সমস্ত নেটওয়ার্ক এ আবার চালু হয়ে যাবে। 

যদি Request ID ভুলে গিয়ে থাকেন তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই । এক্ষেত্রে “Forget Request ID” অপশনটি ক্লিক করবেন এবং তাতে নিজের ফোন নম্বর দিলে আপনি একটি OTP পাবেন । OTP দিলে আপনি আবার Request ID দেখতে পাবেন। 





কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা:


ফোন কেনার সাথে সাথেই IMEI নম্বর ও বিলের ছবি তুলে Google Drive-এ সযত্নে রেখে দেবেন যাতে ভবিষ্যতে এই বিষয়ে কোনো সমস্যা না হয়ে । 

আর একটি গুরুত্বূর্ণ কথা হলো -ফোন হারিয়ে গেলে শুধু CEIR-এ আবেদন করলেই সব সমস্যার সমাধান হবেনা । যত দ্রুত সম্ভব  ব্যাংকিং অ্যাপ, UPI, ই-মেইল এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নিরাপত্তা ও আপনাকে নিশ্চিত করতে  হবে । বিশেষ করে প্রয়োজনীয় পাসওয়ার্ডগুলি  পরিবর্তন করতে হবে এবং ব্যাংকিং পরিষেবার সঙ্গে দ্রুত যোগাযোগ করতে হবে । 

ফোন হারালে ভয় পাওয়ার দরকার নেই বরং দ্রুত সঠিক পদক্ষেপ নেওয়া দরকার, FIR/GD করা এবং CEIR-এর মাধ্যমে IMEI ব্লক করার আবেদন করা ব্যক্তিগত তথ্য ও মোবাইলের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করতে পারে।





Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Cookie Policy
Ok, Go it!
To Top