(toc) #title=(Table of Content)
আমাদের দেশ ভারতবর্ষের নাগরিকত্ব প্রমাণের এক মূল্যবান নথি হল আধার কার্ড। এই পরিচয় পত্র ভারতের সমস্ত নাগরিকের থাকা বাধ্যতামূলক। নবজাতক শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক সকলকেই এই আধার কার্ড বানাতে হবে।
নতুন আধার কার্ড বানানোর পদ্ধতি :
① নবজাতক শিশু থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত শিশুদের আধার কার্ড বানাবার জন্য Aadhaar Enrolment Centre-এ গিয়ে যোগাযোগ করতে হবে।
আবেদন করার জন্য শিশুটির বাবা বা মায়ের আধার কার্ডের তথ্য দিয়ে শিশুটির আধার কার্ড তৈরি হবে।
শিশুদের আধার কার্ড বানাবার জন্য সেই শিশুটির কোনোরকম আঙুলের ছাপ বা চোখের ছবি লাগবেনা।
শুধুমাত্র সেই শিশুটির একটি ছবি তোলা হবে যা আধার কার্ডের ছবিতে থাকবে। শিশুটির বাবা অথবা মায়ের আধার কার্ডের তথ্য অনুযায়ী সেই শিশুটির আধার কার্ডের ঠিকানা হবে।
সেই আধার কার্ডের বায়োমেট্রিকে তার মা বা বাবার হাতের ছাপ থাকবে। এই কার্ড তৈরী হতে কমপক্ষে ৭ দিন থেকে শুরু করে সর্বোচ্চ ২ মাস সময় লাগতে পারে।
নতুন আধার কার্ড বানানোর জন্য কোনো রকম কোনো টাকা দিতে হয় না। এটি পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।
② ৫ বছর সম্পূর্ণ হবার পর থেকে ভারতীয়দের সেই পুরাতন আধার কার্ডটি বায়োমেট্রিক আপডেট করতে হয়।
এই বায়োমেট্রিক আপডেটের সময় বাবা বা মায়ের থাকা বায়োমেট্রিক বদল করে সেই ভারতীয় নিজস্ব হাতের ১০ আঙুলের ছাপ।
চোখের ছবি ও বর্তমান ব্যক্তির ছবি তার আধার কার্ডের সঙ্গে যুক্ত করা হয়। এই বায়োমেট্রিক প্রক্রিয়াটিও সম্পূর্ণ বিনামূল্যে করা হয়।
③ ১৮ বছর সম্পূর্ণ হবার পর সেই ভারতীয়কে তার আধার কার্ডটি পুনরায় বায়োমেট্রিক আপডেট করতে হয়। কারণ সেই ভারতীয়টি প্রাপ্ত বয়স্ক হয়ে যাবার জন্য তার আধার কার্ডটিও মাইনর থেকে মেজর কার্ডে পরিনত হয়।
এই প্রক্রিয়াটি করার জন্য সরকারের পক্ষ থেকে ₹ ৭৫ টাকা পরিষেবা মূল্য নেওয়া হয়।
আধার কার্ড আপডেট করার পদ্ধতি :
আধার কার্ডের পুরাতন তথ্য ও নথি পরিবর্তন করে নতুন নথি ও তথ্য সংযুক্ত করতে আধার কার্ডটি দুই রকম ভাবে আপডেট করা যায়।
① বায়োমেট্রিক আপডেট :
আধার কার্ডের ছবি, আঙুলের ছাপ ও চোখের ছবি আইরিশ পরিবর্তন করতে বায়োমেট্রিক আপডেট করতে হয়। এই বায়োমেট্রিক আপডেট করার জন্য ৫ বছর থেকে ১৭ বছর পর্যন্ত ভারতীয়দের বিনামূল্যে পরিষেবা প্রদান করা হয়। ১৮ বছরের ঊর্ধ্ব ভারতীয়দের এই বায়োমেট্রিক আপডেট করানোর জন্য ১২৫ টাকা সরকারি পরিষেবা মূল্য দিতে হয়।
② ডেমোগ্রাফিক আপডেট :
আধার কার্ডের নাম, লিঙ্গ, বয়স, ঠিকানা, মোবাইল নম্বর ও ইমেল আইডি পরিবর্তন করাকে বলে ডেমোগ্রাফিক আপডেট। এই আপডেট যদি বায়োমেট্রিক আপডেট এর সময় করা হয় তাহলে এর জন্য আলাদা করে কোনো মূল্য দিতে হয় না। বায়োমেট্রিকের পরিষেবা মূল্য দিয়ে এই আপডেটও সম্পন্ন করা যায়। যদি আলাদা করে শুধুমাত্র ডেমোগ্রাফিক আপডেট করার জন্য সরকারি পরিষেবার মূল্য ৫০ টাকা চার্জ করা হয়।
আধার কার্ডের ডকুমেন্ট আপডেট :
প্রতি ১০ বছর অন্তর প্রতি ভারতবাসীকে তার আধার কার্ডটি সক্রিয় রাখার জন্য ডকুমেন্ট আপডেট করতে হয়।
এটি করা বাধ্যতামূলক। নাহলে আধার কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে।
ডকুমেন্ট আপডেট প্রক্রিয়াটি করার জন্য সেই ভারতীয়র দুটি নথি জমা করতে হয়। পরিচয় পত্র ও ঠিকানা পুনরায় যাচাই করনের জন্য এই দুই নথি যেকোনো সরকারি নথি হতে পারে (ব্যতিত আধার কার্ড), যেমন– রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, বিদ্যালয়ের অ্যাডমিট বা মার্কশিট, ইলেক্ট্রিক বিল, গ্যাস বিল, ইত্যাদি।
এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে বিনামূল্যে করতে পারবেন।
এই বিনামূল্যে অনলাইনের আবেদন করতে হলে ১৪ জুন ২০২৭ সালের মধ্যে করতে হবে, আধার এনরোলমেন্ট সেন্টার থেকেও এই আপডেশন প্রক্রিয়াটি করা যাবে কিন্তু তার জন্য ৫০ টাকা সরকারি মূল্য তাদেরকে দিতে হয়।
আধার কার্ড ডাউনলোড করার পদ্ধতি :
আধার কার্ডের অফিসিয়াল পোর্টাল UIDAI থেকে ভারতীয়রা তাদের আধার কার্ডের সফট কপি ডাউনলোড করতে পারে।
আধার কার্ড ডাউনলোড করার জন্য My Aadhaar ওয়েবসাইটে Download Aadhaar-এ ক্লিক করতে হবে। সেখানে আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে একটা তথ্য দিতে হবে।
যাদের আধার কার্ড রয়েছে তারা আধার কার্ডের নাম্বারটি দিয়ে সহজেই ডাউনলোড করতে পারবেন।
যারা নতুন আধার কার্ডের জন্য আবেদন করেছেন বা আধার কার্ড আপডেট করেছেন তারা এনরোলমেন্ট আইডি নাম্বার, ভার্চুয়েল আইডি নাম্বার বা এসআরএন নাম্বার দিয়ে আপনার আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন।
পিভিসি (PVC) আধার কার্ড অর্ডার করার প্রক্রিয়া :
আপনাদের আধার কার্ডটি PVC কার্ড করতে পারবেন।
ডিজিটাল পিভিসি আধার কার্ডটি পাবার জন্য My Aadhaar অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে আধার নাম্বার ও OTP দিয়ে লগইন করতে হবে।
সেখানে PVC কার্ড অর্ডার করার অপশনে ক্লিক করতে হবে। তারপর সরকারি পরিষেবার জন্য এই কার্ডটির মূল্য ৫০ টাকা দিতে হবে।
অনলাইনের মাধ্যমে ইউপিআই, এটিএম কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে ৫০ টাকা পেমেন্ট করতে হবে।
পেমেন্ট সাকসেসফুল হলে একটি SRN নাম্বার আসবে। সেই SRN নাম্বারটি দিয়ে কার্ড অর্ডারের স্টেটাস দেখতে পারবেন।
এই PVC আধার কার্ডটি আপনার আধার কার্ডের ঠিকানায় পোস্ট অফিসের পিয়নের মাধ্যমে আপনার বাড়িতে পৌছে যাবে।
আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করার সঠিক পদ্ধতি


