১. আসানসোল ডিস্ট্রিক হাসপাতালে ১০ জন MBBS নিয়োগ:
৫ ই আগস্ট আসানসোল ডিস্ট্রিক সরকারি হাসপাতালে ১০ জন MBBS হাউস-স্টাফ নিয়োগ করা হবে। আবেদনকারীর অবশ্যই MBBS ডিগ্রি থাকতে হবে এবং একটি ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। টোটাল ১০ জনের ভ্যাকেনশি রয়েছে।
বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতা: MBBS ডিগ্রি থাকতে হবে, এছাড়া হাউস-স্টাফ পদের জন্য ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে।
আবেদনের মূল্য: এই পদের জন্য কোনো রকম টাকা দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন।
স্যালারি স্কেল: হাউস-স্টাফ পদের বেতন পশ্চিমবঙ্গ সরকারের চিকিৎসা স্বাস্থ্য দপ্তরের দ্বারা আবেদনকারীর যোগ্যতার উপর নির্ধারিত হবে, মাসিক স্যালারির পরিমাণটি ইন্টারভিউ এর সময় জানানো হবে।
আবেদনের প্রক্রিয়া: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে বিষয়টি ভালো করে পড়ুন। আবেদনকারীর অরিজিনাল সকল নথি, MBBS পাসের রেজাল্ট ও সার্টিফিকেট, ইন্টার্নশিপ সম্পূর্ণ করার সার্টিফিকেট, সমস্ত নথি স্ব-স্বাক্ষরিত করে জমা করতে হবে। ২৫ আগস্ট ২০২৬ তারিখে বেলা ১২ টায় আসানসোল ডিস্ট্রিক হাসপাতালে ইন্টারভিউ হবে।
- আবেদনের শেষ তারিখ: ২৫ আগস্ট ২০২৬
- পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর ওয়েবসাইট: https://www.wbhealth.gov.in/
২. Andrew Yule & Company-তে ২ জন এস্টেট পদে নিয়োগ:
অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেড (AYCL) হল ভারতীয় কেন্দ্রীয় সরকারি সংস্থা (CPSE), কলকাতায় অবস্থিত এই কোম্পানি ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। এই কোম্পানিতে চা বাগান এস্টেট পদে ২ জন নিয়োগ করা হবে।
যোগ্যতা: প্ল্যান্টেশন ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, কৃষি, বায়ো-সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৭০ বছর হতে পারে।
আবেদনের মূল্য: এই পদে আবেদনের জন্য কোনো টাকা দিতে হবে না।
স্যালারি স্কেল: দৈনিক ৪৯৩০ টাকা পারিশ্রমিক পাবেন, তাছাড়া মাসে ১৫ দিনের যাতায়াতের জন্য কোম্পানি খরচ প্রদান করবে।
আবেদন প্রক্রিয়া: কোম্পানির ওয়েবসাইট থেকে অফিসিয়াল আবেদনপত্র ফর্মটি ডাউনলোড করুন, সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করুন। সমস্ত প্রয়োজনীয় নথি, পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতার নথি ও একটি ছবি স্ব-স্বাক্ষর করে সংযুক্ত করুন।
তারপর সম্পূর্ণ নথি অফিসিয়াল ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিন।
- আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬
- অফিসিয়াল ওয়েবসাইট: https://www.andrewyule.com/
৩. ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে ১ জন রেডিওলজিস্ট নিয়োগ:
ভারত সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণ পরিচালিত ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড একটি স্থানীয় পৌর সংস্থা। এই সংস্থা এলাকাবাসীর প্রশাসন ও পরিষেবা প্রদান করে। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের তরফ থেকে ১ জন রেডিওলজিস্ট নিয়োগ করছে।
যোগ্যতা: প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি। MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রেডিওলজি বিভাগে স্নাতকোত্তর ডিপ্লোমা / ডিএনবি যেকোনো একটি থাকতে হবে। এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে।
বয়সসীমা: অফিসিয়াল নোটিশে বয়সের ঊর্ধ্বসীমা উল্লেখ নেই।
আবেদনের মূল্য: এই পদের জন্য কোনো রকম মূল্য দিতে হবে না।
স্যালারি স্কেল: দৈনিক ৩০০০ টাকা বেতন প্রদান করা হবে।
যাচাইকরণের প্রক্রিয়া: ইন্টারভিউ ও প্রয়োজনীয় নথি যাচাইকরণের মাধ্যমে নির্বাচিত করা হবে।
আবেদন প্রক্রিয়া: অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে, ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন, MBBS পাসের সার্টিফিকেট ও মার্কশিট, সিভি বা ডিপ্লোমা, ইন্টার্নশিপ শংসাপত্র সমস্ত নথি স্ব-স্বাক্ষর করে যুক্ত, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এক কপি যুক্ত করতে হবে, আবেদনপত্রটি অফিসিয়াল ঠিকানায় স্পিড পোস্টে বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিন।
- অফিসিয়াল ওয়েবসাইট: https://barrackpore.cantt.gov.in/


