হঠাৎ বাড়ল গ্যাসের দাম ? জানুন আজকের রেট ও নিয়ম !

Sambad Das
0






Why Gas Prices Are Rising? Check Current Rate & Apply New Card







(toc) #title=(Table of Content)


রান্নার কাজে ব্যবহৃত জ্বালানি গ্যাসটি হল লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (LPG), এই গ্যাস প্রোপেন ও বিউটেন এই দুই অতি দাহ্যর মিশ্রণ। গ্যাস দুর্ঘটনা শনাক্তকরণ করতে এই গ্যাসের সাথে ইথাইল মারক্যাপ্টান নামক রাসায়নিক পদার্থ মিশ্রিত করা হয়।


রান্নার গ্যাসের দাম মূলত আন্তর্জাতিক অপরিশোধিত তেল ও LPG-র দাম এবং সরকারী VAT এর ওপর নির্ভর করে।


বিদেশি অপরিশোধিত তেল ও এলপিজি দামের জন্য গ্যাসের দামের ভূমিকা:


সৌদির আরামকো তেল ও গ্যাস উৎপাদন কোম্পানীর বিদেশি বাজারে দাম (Saudi CP) মূল্য বাড়া কমার উপর ভিত্তি করে ভারতে গ্যাসের দাম ওঠানামা করে।


 বিভিন্ন রাজ্যে ভ্যাট, ট্যাক্স, পরিবহনের খরচার ভিন্ন হবার জন্য রাজ্য ভেদে গ্যাসের দাম ভিন্ন হয়ে থাকে।


LPG গ্যাস দুই প্রকারে সরবরাহ করা হয়, ডোমেস্টিক গ্যাস ও কমার্শিয়াল গ্যাস। ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডারে ১৪.২ কেজি গ্যাস থাকে আর বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারে ১৯ কেজি গ্যাস থাকে। উভয় গ্যাসের ওজন ভিন্ন হবার কারণে দামের তফাত হয়ে থাকে।


কোলকাতা শহরে ডোমেস্টিক গ্যাসের দাম ৯৬৪ টাকা আর কমার্শিয়াল গ্যাসের দাম ২৮৭২ টাকা।


ভারত সরকারের স্বীকৃত গ্যাস সিলিন্ডার প্রদানকারী প্রধান দুটি কোম্পানি হল হিন্দুস্থান পেট্রোলিয়াম গ্যাস ( HP ) ও ইন্ডিয়ান গ্যাস ( Indane Gas ) । এছাড়া ভারত গ্যাস তৃতীয় স্থানে রয়েছে যা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড।


সরকারি LPG গ্যাসের ক্ষেত্রে সরকার ভর্তুকি প্রদান করে থাকে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার পক্ষ থেকে সরকারি ভর্তুকি গ্রাহকদের আধার লিংক DBT ব্যাংকের একাউন্টে প্রদান করা হয়।




ভারতীয়দের সরকারী গ্যাসের সুবিধা পেতে হলে বিশেষ কিছু প্রয়োজনীয় নথিপত্র জমা করতে হয়:


 * পরিচয়পত্রের জন্য: আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড


 * ঠিকানার প্রমাণপত্রের জন্য: পাসপোর্ট, বিদ্যুৎ বিল, বাড়ির দলিল


 * সরকারি ভর্তুকি পাওয়ার জন্য: আধার লিংক যুক্ত ব্যাংকের পাসবই


 * আবেদনকারীর পাসপোর্ট সাইজের ২ টি ছবি



নতুন গ্যাস নেবার জন্য কিছু টাকা দিতে হয়:

গ্যাস সিলিন্ডারটির জন্য ২২০০ টাকা সিকিউরিটি জমা করতে হয়, ও গ্যাসের দাম প্রায় ৯৫০ টাকা দিতে হয়। এছাড়া গ্যাস ওভেন, রেগুলেটর, গ্যাসের পাইপ ও গ্যাসের পাসবুকের জন্য ৬০০ টাকা দিতে হয়। সবমিলিয়ে সর্বমোট ৩৭০০ থেকে ৪০০০ টাকার মতো খরচ হয়।




ইন্ডিয়ান গ্যাসের তথ্য:


ইন্ডিয়ান গ্যাস কোম্পানি ৫ রকমের গ্যাস সরবরাহ করে থাকে—


 * ডোমেস্টিক গ্যাস (১৪.২ কেজি)


 * বাণিজ্যিক গ্যাস (১৯ কেজি)


 * স্মার্ট কম্পোজিট গ্যাস (১০ কেজি)


 * ইন্ডেন ছোটু গ্যাস (৫ কেজি)


 * লোহা ধাতু কাটিং করার জন্য ইন্ডেন ন্যানোকাট গ্যাস




ইন্ডিয়ান গ্যাসের অফিশিয়াল ওয়েবসাইট:


 * মোবাইল অ্যাপলিকেশন: https://play.google.com/store/apps/details?id=cx.indianoil.in


 * হোয়াটসঅ্যাপ নাম্বার: 7718955555 (৭৭১৮৯৫৫৫৫৫)


 * হেল্প লাইন নাম্বার: ১৯০৬ ও ১৮০০ ২৩৩৩ ৫৫৫




এইচপি (HP) গ্যাসের গুরুত্বপূর্ণ তথ্য:


এইচপি গ্যাস কোম্পানি চার প্রকারের গ্যাস সরবরাহ করে থাকে—


 * ডোমেস্টিক গ্যাস (১৪.২ কেজি)


 * স্মার্ট কম্পোজিট সিলিন্ডার (১০ কেজি)


 * এইচপি আপ্পু (HP Appu) ওজন (৫ কেজি)


 * বাণিজ্যিক গ্যাস (১৯ কেজি)




HP গ্যাসের অফিশিয়াল ওয়েবসাইট:


 * মোবাইল অ্যাপলিকেশন: https://play.google.com/store/apps/details?id=com.drivetrackplusrefuel


 * হোয়াটসঅ্যাপ নাম্বার: ৯২২২২০১২২২


 * হেল্প লাইন নাম্বার: ১৯০৬ ও ১৮০০ ২৩৩৩ ৫৫৫





পেট্রোল-ডিজেলের দামের এত বৃদ্ধি কেন ? জানুন আসল কারণ



Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Cookie Policy
Ok, Go it!
To Top