সাপ্তাহিক রাশিফল (৭ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর)
মেষ রাশির সাপ্তাহিক রাশিফল:
মেষ রাশিতে চন্দ্র রাশি অনুযায়ী বৃহস্পতির অবস্থান ৬ষ্ঠ ঘরে থাকবে।
কর্মক্ষেত্র :
কর্মক্ষেত্রে উত্থান-পতন উভয় ঘটতে পারে, চন্দ্র ও শনির যৌথ সংযোগের কারণে অস্থিরতা দেখা দেবে, ধৈর্যশীল হবার চেষ্টা করুন নইলে কর্মজীবনে ঝগড়া বিবাদ হতে পারে।
ভ্রমণ যাত্রা :
এই সপ্তাহে ভ্রমণ না করাই শুভ হবে, ভ্রমণের পরিকল্পনা থাকলে সেটা আটকে যেতে পারে বা ক্ষতির সৃষ্টি হতে পারে, তবে পরিবারের সাথে নিকটবর্তী কারোর বাড়ি যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া শুভদায়ক হবে।
প্রেম :
চন্দ্র ও সূর্যের ত্রিকোন সংযোগের প্রভাবের কারণে প্রেম জীবন মধুরময় হবে, সামাজিক সুখ-শান্তি বজায় থাকবে, পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে।
স্বাস্থ্য :
এই সপ্তাহে চন্দ্র ও সূর্যের বিপরীতমুখী কোনাকোনি অবস্থানের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে, শারীরিক সমস্যা দেখা যেতে পারে, শরীরের ওপর যত্ন করুন, মনশীলতা ও স্থিরতা বজায় রাখুন তাহলে মানসিক শান্তি পাবেন।
* শুভ রং : লাল ও হলুদ
* শুভ নম্বর : ৭, ১৪, ২১
* শুভ বর্ণমালা : A, R.
বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল:
এই সপ্তাহে শনির অবস্থান থাকবে একাদশ ঘরে।
কর্মক্ষেত্র :
কর্মজীবনে কিছু উন্নতি দেখা যাবে, তবে আপনার খুঁত খুঁতে স্বভাবের জন্য সমস্যা দেখা দেবে, কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করার চেষ্টা করুন, বিনিয়োগ করার আগে পরামর্শ নিন।
ভ্রমণযাত্রা :
কর্ম বা ব্যক্তিগত কারণে ভ্রমণ যাত্রা শুভ ও লাভদায়ক হবে, তবে দীর্ঘ যাত্রার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। ভ্রমনে বাধার সৃষ্টি যাতে না হয় তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখুন।
প্রেম:
প্রেম সঙ্গীর সাথে প্রেম জীবন রঙিন হয়ে উঠবে, গ্রহের প্রভাবে পরিবারের ছোটোখাটো ঝামেলা থেকে মুক্তি ঘটবে। পরিবারের সম্পর্ক ভালো হবে ও অনুবন্ধন থাকবে।
স্বাস্থ্য:
শরীরের প্রতি সচেতন হন ও মনোযোগ দিন, বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকুন, পুষ্টিকর ও ভালো খাবার খান, পরিমান মত জল পান করুন ও মানসিক শান্তি বজায় রাখুন।
* শুভ সংখ্যা : ৫, ১৪, ২৩
* শুভ রং : সবুজ ও সাদা
* শুভ বর্ণ : T, E
মিথুন রাশির সাপ্তাহিক রাশিফল :
চন্দ্র রাশি অনুযায়ী মিথুন রাশিতে রাহু অবস্থান হবে নবম ঘরে।
কর্মক্ষেত্র :
কর্মক্ষেত্রে নতুন সুযোগের দিকে লক্ষ্য রাখুন, কারণ এই সময় লাভবান সুযোগ রয়েছে। কঠোর পরিশ্রম করুন ও সহকর্মীদের সাথে সৎ ব্যবহার বজায় রাখুন, এই সপ্তাহে জিনিসপত্র কেনাকাটার দিকে সতর্ক থাকুন কারণ এই সময় আর্থিক ক্ষতি হতে পারে ও মূল্যবান জিনিস চুরি হবার সম্ভাবনা রয়েছে।
ভ্রমণ যাত্রা :
দীর্ঘ ভ্রমণ যাত্রার এক সুযোগ আসতে পারে, ভ্রমণ যাত্রার কারণে মানসিক সুখ-শান্তি বৃদ্ধি পাবে, দীর্ঘ ভ্রমণ যাত্রা চমৎকার আনন্দদায়ক মুহূর্ত নিয়ে আসবে।
প্রেম :
প্রেমিক-প্রেমিকাদের জীবনে বাধা সৃষ্টি হবে, পরিবারের দিক থেকে বাধা নিষেধ দেখা দেবে, নিজেদের মধ্যে সহনশীলতা ও আত্মমর্যাদা বজায় রাখুন, পরিবারের গুরুজনদের সম্মান ও শ্রদ্ধা করুন।
স্বাস্থ্য :
স্বাস্থ্য রক্ষার জন্য একটি রুটিন তৈরী করুন, নিয়মিত ব্যায়াম ও সময় মত নিয়মিত খাবার খান, সহজে হজমদায়ক খাবার খান, মানসিক শান্তি ও চাপ থেকে মুক্তি পেতে নিঃশব্দ যুক্ত জায়গায় থাকুন।


