ব্যাঙ্ক থেকে টাকা কাটলে কী করবেন ?

Sambad Das
0
Bank Money Deducted ? What to Do !







(toc) #title=(Table of Content)


হঠাৎ করে যদি দেখো ব্যাংক থেকে টাকা কেটে নিয়েছে অথচ আপনি কিছুই করোনি তাহলে একদম ঘাবড়াবেন না। টেনশন করে কোনো লাভ নেই। প্রথম ২৪ ঘণ্টা খুব ইম্পর্ট্যান্ট। এই সময়ে ঠিকঠাক কাজ করলে হারিয়ে যাওয়া টাকা ফেরত পাওয়ার চান্স অনেক বেশি থাকে। তাই দেরি না করে ফটাফট এই কাজগুলো করে ফেলুন – 



১. সবার আগে ১৯৩০-এ কল করুন:

একদম সময় নষ্ট না করে সোজা ১৯৩০ নম্বরে ফোন লাগান। এটা সরকারি সাইবার ক্রাইম হেল্পলাইন। ওদের সব খুলে বলুন। ওরা সাথে সাথে ওই ট্রানজ্যাকশনটা হোল্ড করে দেওয়ার চেষ্টা করবে। চোরের অ্যাকাউন্টে টাকা ঢোকার আগে আটকে গেলে আপনার টাকা সেফ।



২. কার্ড বা অ্যাকাউন্ট ব্লক করুন:

এরপরেই ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করে আপনার কার্ড আর UPI সাথে সাথে ব্লক করে দিন। যাতে ওই চোর আপনার অ্যাকাউন্ট থেকে আর এক টাকাও না সরাতে পারে।



৩. মেসেজ ডিলিট করবেন না:

ভয়ে বা রাগে টাকা কাটার মেসেজটা ভুলেও ডিলিট করবেন না। ওটার একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। মেসেজে থাকা ট্রানজ্যাকশন আইডিটাই আপনার সবথেকে বড় প্রমাণ।



৪. থানায় কমপ্লেইন করুন:

বাড়িতে বসে না থেকে সোজা কাছের থানায় বা সাইবার সেলে চলে যান। পুলিশকে মেসেজ আর স্ক্রিনশট দেখিয়ে একটা FIR করে ফেলুন। পুলিশ যে রিসিভড কপিটা দেবে, সেটা খুব যত্ন করে রাখবেন।



৫. ব্যাংকে চলে যান:

পুলিশের কাগজটা হাতে পাওয়ার পর সোজা আপনার ব্যাংকের ব্রাঞ্চে চলে যান। ম্যানেজারকে পুরো বিষয়টা জানিয়ে লিখিত কমপ্লেইন করুন আর সাথে পুলিশের কাগজটা জমা দিন। নিয়ম হলো, ৩ দিনের মধ্যে ব্যাংককে জানালে আপনার চুরি যাওয়া টাকার দায়িত্ব ব্যাংককে নিতে হয়।



৬. পিন বদলে ফেলুন:

ইউপিআই পিন আর ব্যাংকিং পাসওয়ার্ড সাথে সাথে পাল্টে নিন। আর যদি মনে হয় কোনো উল্টোপাল্টা লিংকে ক্লিক করেছিলেন বা কোনো ফালতু অ্যাপ নামিয়েছিলেন, তবে ফোনটা একবার সোজা 'ফ্যাক্টরি রিসেট' (Factory Reset) মেরে দিন। ফোনের সব ভাইরাস ক্লিয়ার হয়ে যাবে।



৭. ভুয়ো কল থেকে সাবধান: 

টাকা কাটার পর অনেক সময় ওই চোররাই আবার ব্যাংক অফিসার বা পুলিশের লোক সেজে ফোন করে। তারা বলে “ আপনার টাকা টা আটকে গেছে, আমার ফেরত দেওয়ার ব্যবস্থা করছি, ফোনে একটা OTP গেছে ওটা দিন”। ভুলেও এই ফাঁদে পা দেবেন না। মনে রাখবেন, ব্যাংক নিজে থেকে ফোন করে কখনও OTP বা পিন চাই না



৮. সিম কার্ডের নেটওয়ার্ক চেক করুন:

অনেক সময় প্রতারকরা 'সিম সোয়াপ' (SIM Swap) করে আপনার নম্বরটা নিজেদের নামে চালু করে নেয়। যদি দেখেন হঠাৎ করে আপনার ফোনে নেটওয়ার্ক চলে গেছে বা সিম কাজ করছে না, তাহলে সাথে সাথে আপনার টেলিকম অপারেটরকে (যেমন জিও বা এয়ারটেল) অন্য নম্বর থেকে ফোন করে আপনার সিমটা ব্লক করতে বলুন।



৯. অন্য ব্যাংক অ্যাকাউন্টগুলো চেক করুন:

আপনার ওই একই মোবাইল নম্বরের সাথে যদি অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে, তাহলে সেগুলোর ব্যালেন্সও একবার চেক করে নিন। সেফটির জন্য দরকার হলে সেগুলো থেকেও সাময়িকভাবে ইউপিআই সরিয়ে দিন।



১০. বাড়ির লোক ও বন্ধুদের সতর্ক করুন:

অনেক সময় হ্যাকাররা আপনার ফোন হ্যাক করে আপনার কনট্যাক্ট লিস্টে থাকা বন্ধুদের কাছে বিপদের নাম করে টাকা চায়। তাই আপনার সাথে ফ্রড হলে সাথে সাথে আপনার কাছের লোকজনকে জানিয়ে দিন, যাতে তারা আপনার নাম করে আসা কোনো মেসেজে ভুলে টাকা না পাঠায়।



১১. পিন বদলে ফেলুন এবং ফোন রিসেট করুন:

ইউপিআই পিন আর ব্যাংকিং পাসওয়ার্ড সাথে সাথে পাল্টে নিন। অনেক সময় হোয়াটসঅ্যাপে বা মেসেজে লটারি জেতার লিংক আসে, বা 'ইলেকট্রিক বিল বাকি আছে লাইন কেটে দেব' বলে মেসেজ আসে। ওই লিংকে ক্লিক করলেই সর্বনাশ। যদি বুঝতে পারেন এমন কোনো লিংকে ক্লিক করার ফলেই টাকা গেছে, তবে ফোনটা একবার সোজা 'ফ্যাক্টরি রিসেট' (Factory Reset) মেরে দিন। ফোনের ভেতরে কোনো হ্যাকিং সফটওয়্যার বা ভাইরাস লুকিয়ে থাকলে সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে।



১২. তথ্য জোগাড় করা: 

যদি কেউ আপনার সাথে অনলাইন এর মাধ্যমে ফ্রড করে তার যে তথ্য গুলো পাবেন সেই গুলো যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করে রাখবেন। যেমন- তার মোবাইল নম্বর বা ইমেল ইত্যাদি।
ব্যাস, এই কটা কাজ মাথা ঠান্ডা রেখে করে ফেলুন। ভয় পাওয়ার কিছু নেই, একটু বুদ্ধি আর স্পিড দেখালেই বিপদ থেকে বাঁচা যায়।



Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Cookie Policy
Ok, Go it!
To Top