HDFC ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ ও সেরা সুবিধা

Sambad Das
0
HDFC Bank Account Types & Benefits Explained





(toc) #title=(Table of Content)


আজকাল ব্যাংক অ্যাকাউন্ট শুধুমাত্র টাকা সযন্তে রাখার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় না বরং আমাদের প্রতিদিনের আর্থিক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এরই মধ্যে ভারতের একটি অন্যতম জনপ্রিয় বেসরকারি ব্যাংক হলো এইচডিএফসি (HDFC) ব্যাংক ।

ভারতের  অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক গুলির মধ্যে হলো এটি একটি যার ১৬৮৪ টি শাখা এবং ২০১৫৬ টি ATM আছে। এছাড়াও এটি ২১ টি দেশে ব্যবসায়িক ভাবে উপস্থিত। আমাদের ব্যক্তিগত সঞ্চয় , বেতন গ্রহণ , ব্যাবসার ক্ষেত্রে লেনদেন এবং NRI দের জন্যও HDFC ব্যাংক এ বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে ।





১) সেভিংস অ্যাকাউন্ট ( Savings Account) 


এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো- 

রেগুলার অ্যাকাউন্ট ( Regular Savings Account):


 যেখানে আপনি আপনার টাকা নিরাপদে রাখতে পারবেন এবং নিজের মত আর্থিক লেনদেন ও সঞ্চয় করতে পারবেন। এক্ষেত্রে আপনি টাকা লেনদেন করার জন্য নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং , ATM এবং Debit কার্ড এর ও সুবিধা পাবেন।

বলাবাহুল্য HDFC ব্যাংক এর ক্ষেত্রে আপনি অনলাইনে  ভিডিও KYC এর মাধ্যমেও নির্দিষ্ট ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন । তবে শহরের বিভিন্ন শাখাগুলোতে Regular savings অ্যাকাউন্ট খুললে একটি নির্দিষ্ট নূন্যতম গড় ব্যালেন্স (AMB) বজায় রাখা প্রয়োজন সেটি বিভিন্ন এলাকার জন্য বিভিন্ন হতে পারে ।

যেমন - বর্তমানে মেট্রো বা আরবান এলাকায় ₹১০,০০০ , সেমি - আরবান এলাকায় ₹৫,০০০ এবং রুরাল এলাকায় ₹২,৫০০ গড় ব্যালেন্স এর নিয়ম প্রযোজ্য হতে পারে। তাই অ্যাকাউন্ট খোলার আগে এই তথ্যটি সঠিকভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন। 




সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট ( senior citizen savings account)


যেখানে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষদের জন্য রয়েছে বিশেষ ছাড় , ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে উচ্চ সুদের হার এবং চেক বই ও থাকবে ফ্রী ।



জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ( Zero Balance Savings Account) 


আপনি কি নূন্যতম ব্যালেন্স বজায় রাখতে চান না ? তাহলে HDFC ব্যাংকের BSBDA বা নির্দিষ্ট জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আপনার জন্য একটি দারুণ বিকল্প হতে পারে। এই ধরনের অ্যাকাউন্ট এর ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট শর্তের সাপেক্ষে বিনামূল্যে চেকবুক, পাসবুক এবং ডিজিটাল স্টেটমেন্ট এর সুবিধা লাভ করতে পারবেন । তবে মাসিক বিনামূল্যের টাকা লেনদেন এর ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকতে পারে। 





২) স্যালারি অ্যাকাউন্ট ( Salary Account)


আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটি একটি ভালো অপশন। এটি সাধারণত একটি Cooperate/Regular/Premium/Defense স্যালারি অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করা যায়। ব্যাংক এর কিছু নির্দিষ্ট চুক্তির ভিক্তিতে এই অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে এবং মাসিক আয় এখানে জমা হয় । এটি সম্পূর্ণ জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ।

এর সাথে ফ্রী চেক , ডেবিট কার্ড , পার্সোনাল এক্সিডেন্ট ইন্সুরেন্স এবং লোন আবেদনের ক্ষেত্রে বিশেষ ছাড় পাওয়া যাবে। তবে টানা তিন মাস যদি বেতন জমা না পড়ে তবে অ্যাকাউন্টটি সাধারণ সেভিংস অ্যাকাউন্ট এ পরিণত হবে।




৩) কারেন্ট অ্যাকাউন্ট ( Current Account) 


আপনি যদি কোনো ব্যবসা , কোম্পানি অথবা পেশার সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই অ্যাকাউন্টটি আপনার জন্য উপযুক্ত। এক্ষেত্রে ব্যবসায়ী লেনদেন করা অনেক সুবিধাজনক। এক্ষেত্রে অ্যাকাউন্ট এর ধরন বিভিন্ন হতে পারে যেমন - Ultima, Apex, Merchant এবং Normal Current Account ।

এই ধরনের অ্যাকাউন্ট এর ক্ষেত্রে কয়েকটি বিশেষ সুবিধা রয়েছে যেমন - উচ্চ মাত্রার লেনদেনের সুবিধা, ফ্রী ডিমান্ড ড্রাফট এবং পয়েন্ট অফ সেল সার্ভিস (POS) । তবে অ্যাকাউন্ট এর উপর ভিত্তি করে মাসে গড়ে ১০,০০০ টাকা থেকে শুরু করে ১,০০,০০০ বা তার বেশি মিনিমাম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক। 





৪) এনআরআই অ্যাকাউন্ট ( NRI Account) 


আপনি কি বিদেশে বসবাস করেন এবং সেখানে থেকে ভারতীয় ব্যাংক এর সুবিধা লাভ করার কথা ভাবছেন ? 

তাহলে আপনাদের সুবিধার জন্যই HDFC ব্যাংক এ রয়েছে HDFC BANK NRE এবং অন্যান্য NRI ব্যাংক অ্যাকাউন্ট এর সুবিধা । এই অ্যাকাউন্ট গুলির মাধ্যমে বিদেশ থেকে অর্জিত অর্থ ভারতে রাখা যায় এবং নির্দিষ্ট শর্তসাপেক্ষে আবার বিদেশে স্থানান্তর করা সম্ভব হয়।

এছাড়া ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড এবং রেসিডেন্ট ইন্ডিয়ান কে ম্যান্ডেট হোল্ডার হিসেবে নিয়োগ করাও সম্ভব হয়। 





এছাড়াও অন্যান্য সুবিধা 


HDFC ব্যাংক গ্রাহকদের জন্য ২৪×৭ ডিজিটালি উপলব্ধ থাকে, যাতে ব্যাংকে না গিয়ে ঘরে বসেই সব ধরনের ব্যাংকিং সুবিধা নেওয়া যায়।

Domestic এবং International Payment: ATM Card-এর মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিকভাবে Payment করা যায় এবং ATM-এর মাধ্যমে সহজেই টাকা তোলা যায়।

Forex Card: বিদেশে ভ্রমণ ও শপিংয়ের জন্য Forex Card ব্যবহার করা যায়। এতে আন্তর্জাতিক Transaction-এর ক্ষেত্রে Transaction Charge Free সুবিধা রয়েছে।

Debit Card, Credit Card এবং Forex Card: HDFC-এর Official App এবং WhatsApp Chatting-এর মাধ্যমে Card-এর বিভিন্ন পরিষেবা নিয়ন্ত্রণ করা যায়। যেমন—Card-এর limit increase/decrease, Card blocking এবং Wifi Payment ইত্যাদি। এর মাধ্যমে Fraud ও Scam থেকে সুরক্ষাও পাওয়া যায়।

Fishy Action: কোনো Account-এ সন্দেহজনক বা Fishy Action হলে HDFC সেটি শনাক্ত করতে পারে এবং Government-এর মাধ্যমে গ্রাহকের Account-কে সুরক্ষা প্রদান করতে পারে।

এই ধরনের পরিষেবার মাধ্যমে গ্রাহকরা সহজে ও ঝামেলামুক্তভাবে HDFC ব্যাংকের বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারেন।




Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Cookie Policy
Ok, Go it!
To Top