শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে PM-USP সেন্ট্রাল সেক্টর স্কলারশিপ (CSSS) উচ্চ শিক্ষার জন্য আর্থিক সহায়তা করে থাকে।
উচ্চ মাধ্যমিক (HS) পাশ করার পর প্রতিটি ছাত্র-ছাত্রীর স্বপ্ন থাকে উচ্চ শিক্ষার জন্য ভালো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার। কিন্তু এই স্বপ্ন পূরণের পথে শিক্ষার্থীদের অনেক সময় আর্থিক অনটন পরতে হয়। কলেজে এডমিশন, টিউশন ফি, বই কেনার খরচ এবং হোস্টেল খরচের জন্য টাকার অভাবে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়।
এই সমস্যার স্থায়ী সমাধান করতেই ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয় চালু করেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তির প্রধান মন্ত্রী উচ্চ শিক্ষার উদ্যোগ (PM-USP) কেন্দ্রীয় সেক্টর স্কিম আগে আমরা এটাকে শুধু CSSS বা Central Sector Scholarship নামে পরিচিত ছিলো। এখন এটা PM-USP নামে পরিচিত হয়েছে।
এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো, গরিব ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা দেওয়া, যাতে টাকার অভাবে কোনো মেধা বজায় রাখতে পারে এবং পড়াশোনা চালিয়ে যেতে পারে। জীবনে উন্নতি করতে পারে।
• স্কলারশিপের আর্থিক সহায়তার টাকার পরিমাণ:
এই স্কলারশিপ স্কিমের আওতায় প্রতি বছর সারা ভারতে মোট ৮২,০০০ জন নতুন ছাত্র-ছাত্রীকে স্কলারশিপ দেওয়া হয়। এর মধ্যে ৪১,০০০ ছেলে এবং ৪১,০০০ মেয়ে অর্থাৎ ৫০ শতাংশ মেয়ে এবং ৫০ শতাংশ ছেলে। সংরক্ষণের নিয়ম অনুযায়ী SC, ST, OBC এবং দিব্যাঙ্গ ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা সংরোখিত কোটা রয়েছে।
অনেকে মনে করেন এটা মাসে ১০০০/- টাকার স্কলারশিপ, কিন্তু ২০২৩ সালের পর থেকে এর পরিমাণ অনেকটা বাড়ানো হয়েছে।
১. Graduation স্নাতক শিক্ষা অর্থাৎ B.A, B.Sc, B.Com, BBA এবং BCA এর মতো তিন বছরের সাধারণ ডিগ্রি কোর্সে প্রথম তিন বছর প্রতি বছর ১২,০০০/- টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
২. Post-Graduation শিক্ষা অর্থাৎ M.A, M.Sc, M.Com এবং MBA কোর্সে প্রতি বছর ২০,০০০/- টাকা করে দেওয়া হয়।
৩. Professional কোর্স যেমন বি টেক, বি . ই , এম বি বি এস, বি ডি এস, এল এল বি এবং বি ফার্মা যেগুলো ৪ থেকে ৫ বছরের হয়, সেখানে প্রথম তিন বছর ১২,০০০/- টাকা এবং চতুর্থ ও পঞ্চম বছরে ২০,০০০/- টাকা করে দেওয়া হয়।
টাকা সরাসরি ছাত্র-ছাত্রীর নিজের নামে থাকা আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে DBT মাধ্যমে টাকা পাঠানো হয়।
• আবেদন করার যোগ্যতা:
এই স্কলারশিপ পেতে হলে শিক্ষার্থীদের নুন্যতম চারটি শর্ত পূরণ করতে হবে:
প্রথম শর্ত: একাডেমিক মেরিট এর জন্য তোমাকে অবশ্যই নিজের বোর্ডের ক্লাস টুয়েলভ পরীক্ষায় টপ 20 শতাংশক এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ শিক্ষার্থীদের বোর্ডের আর্টস, কমার্স এবং সাইন্স প্রতিটি স্ট্রিমের সফল ছাত্র-ছাত্রীদের মধ্যে তোমাকে ৮০ পার্সেন্টেজের উপরে নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। প্রতিটি বোর্ডের জন্য যেমন CBSE, ICSE ও WBCHSE আলাদা আলাদা কাট-অফ মার্কস প্রকাশ করা হয়।
দ্বিতীয় শর্ত: পরিবারে বাৎসরিক মোট আয় ৪,৫০,০০০ টাকার কম হলে তুমি আবেদন করতে পারবে। এর জন্য তোমাকে বৈধ Income Certificate জমা দিতে হবে।
তৃতীয় শর্ত: তোমাকে অবশ্যই Regular Mode এ Full-Time Degree কোর্সে ভর্তি হতে হবে। Correspondence, Distance Education, Diploma বা Certificate কোর্সে পড়লে তুমি যোগ্য হতে পারবে না। তোমার কলেজ বা ইউনিভার্সিটি UGC, AICTE, MCI, DCI এর মতো সরকারি সংস্থা দ্বারা স্বীকৃত হতে হবে।
চতুর্থ শর্ত: তুমি অন্য কোনো কেন্দ্র বা রাজ্য সরকারের স্কলারশিপ বা ফি-মকুবের সুবিধার অন্তর্ভুক্ত হতে পারবে না। একটি স্কলারশিপ নিলে আরেকটি নেওয়া যায় না।
• আবেদনের পদ্ধতি:
আবেদন সম্পূর্ণ অনলাইনে National Scholarship Portal অর্থাৎ scholarships.gov.in এর মাধ্যমে করতে হয়। সাধারণত এই পোর্টাল জুলাই মাসে খোলে এবং ৩১শে অক্টোবর পর্যন্ত চলে।
আবেদনের জন্য প্রথমে One Time Registration বা OTR করতে হবে। তারপর Digi Locker এর মাধ্যমে তোমার মার্কশিট ও আধার ভেরিফাই করতে হবে। তারপর PM-USP Central Sector Scheme সিলেক্ট করে ইনকাম সার্টিফিকেট, ব্যাঙ্ক পাসবুক, বোনাফাইড সার্টিফিকেট এবং আধার কার্ড আপলোড করতে হবে। ফর্ম সাবমিট করার পর প্রথমে তোমার কলেজ Institute Nodal Officer ভেরিফাই করবে, তারপর State Nodal Officer ফাইনাল ভেরিফিকেশন করবে।
• Renewal করার শর্তাবলী:
রিনিউয়ালের এর জন্য প্রতি বছর তোমাকে আগের বছরের পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর পেতে হবে এবং ৭৫% উপস্থিতি বজায় রাখতে হবে। যদি কোনো বছর ফেল করো বা ড্রপ দাও, তাহলে স্কলারশিপ বন্ধ হয়ে যাবে।
• স্কলারশিপের গুরুত্ব:
এটা শুধুমাত্র আর্থিক সাহায্য নয়, এটি একজন শিক্ষার্থির মেধার সম্মান। এই স্কলারশিপ পাওয়া মানে তুমি তোমার বোর্ডের সেরা ২০% এর মধ্যে আছো। তাই চাকরির ইন্টারভিউ বা CV তে এর আলাদা গুরুত্ব আছে। যারা ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তারা এখন থেকেই ডকুমেন্ট রেডি রাখতে হবে, কারণ এটা মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী।


