(toc) #title=(Table of Content)
আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত করা বা পুরাতন মোবাইল নম্বর পরিবর্তন করার সঠিক পদ্ধতি:
আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরটি পরিবর্তন করার জন্য ২টি উপায় রয়েছে।
আপনার কাছে যদি আধার কার্ডের সাথে যুক্ত পুরাতন মোবাইল নম্বরটি সক্রিয় থাকে ও আপনি সেই নম্বরটি পরিবর্তন করে নতুন নম্বর যুক্ত করতে চান তাহলে নিজের থেকে অনলাইনের মাধ্যমে খুব সহজেই পরিবর্তন করতে পারবেন।
অনলাইনের মাধ্যমে আধার কার্ডের মোবাইল নম্বর পরিবর্তন করতে হলে নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে:
১) Play Store-এ গিয়ে 'Aadhaar' লিখে আধার কার্ডের অফিশিয়াল অ্যাপ্লিকেশনটি সার্চ করে ডাউনলোড করতে হবে।
আধার অ্যাপ্লিকেশনটি লিংক: https://play.google.com/store/apps/details?id=in.gov.uidai.pehchaan
২) অ্যাপ্লিকেশনটি ডাউনলোড সম্পূর্ন হলে, সেটি ওপেন করে কনটিনিউতে ক্লিক করে প্রতিটি পারমিশন অ্যালাউ করতে হবে।
৩) তারপর বিগিন জার্নিতে ক্লিক করে কনটিনিউ টু রেজিস্টারে ক্লিক করে এন্টার ইয়োর আধার নাম্বারে ক্লিক করুন।
৪) সেখানে আপনার ১২ সংখ্যার আধার নম্বরটি লিখে কনফার্ম আধার নম্বরে ক্লিক করুন। নিচে টিক মেরে কনটিনিউতে ক্লিক করুন। আপনার পুরাতন মোবাইল নম্বরটি যেই সিমে আছে, সেই সিমে ক্লিক করে কনটিনিউ টু সেন্ড এসএমএস-এ ক্লিক করুন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার নম্বরের সাথে আধার কার্ডটি যাচাই করণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে সময় দিন। তারপর স্টার্ট ফেস অথেনটিকেশন-এ ক্লিক করে ফোনের ক্যামেরাটি আপনার মুখের সামনে ধরুন যাতে আপনার সম্পূর্ণ মুখটি ক্যামেরায় দেখা যায়, তারপর দুইবার চোখের পাতা বন্ধ করুন ও খুলুন।
৫) ফেস ভ্যারিফিকেশনটি সম্পূর্ণ হলে কনটিনিউ টু সেট পিন-এ ক্লিক করে ৬ সংখ্যার পিন তৈরি করুন, তারপর কনফার্ম পিন করুন।
৬) আধার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ রূপে ওপেন হলে, নিচের Services অপশনে ক্লিক করুন, সেখানে প্রথম অপশন "Mobile Number Update"-এ ক্লিক করুন, কনটিনিউ টু আপডেট মোবাইল নম্বর-এ ক্লিক করে আপনার বর্তমান নতুন নম্বরটি লিখে সেন্ড ওটিপি-তে ক্লিক করুন।
৭) আপনার নতুন মোবাইল নম্বরে একটি ৬ সংখ্যার ওটিপি যাবে, সেটি সেখানে লিখে কনটিনিউ করুন।
৮) তারপর পুনরায় আপনার ফেস ভ্যারিফিকেশনটি সম্পূর্ণ করুন।
৯) এরপর প্রসেসিং ফি ৭৫ টাকা অনলাইন পেমেন্ট সিস্টেম UPI, Net Banking, Debit Card-এর মাধ্যমে সম্পূর্ণ করুন।
১০) পেমেন্ট সম্পূর্ণ হলে একটি একনলেজমেন্ট নম্বর পাবেন, সেই নম্বরটি লিখে রাখুন। পরবর্তীকালে সেই নম্বরটি দিয়ে ট্র্যাকিং করতে পারবেন।
আধার কার্ডের মোবাইল নম্বরটি পরিবর্তন হতে সর্বোচ্চ ১৫ দিন সময় লাগতে পারে।
আপনার আধার কার্ডে যুক্ত বর্তমান মোবাইল নম্বরটি সক্রিয় না থাকে অথবা আধার কার্ডে কোনো নম্বর যুক্ত করা নেই সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে নতুন মোবাইল নম্বর যুক্ত করা যাবে না। তখন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
অফলাইনের মাধ্যমে আধার কার্ডে মোবাইল নম্বর পরিবর্তন করার সঠিক পদ্ধতি:
অফলাইনের মাধ্যমে আধার কার্ডের মোবাইল নম্বর পরিবর্তন করতে হলে সর্বপ্রথম আপনাদের নিকটবর্তী আধার সেন্টারে যোগাযোগ করুন, আধার সেন্টার মূলত বড়ো পোস্ট অফিসে হয়ে থাকে। এছাড়া কিছু কিছু শহরে আধার সেবা কেন্দ্র থাকে।
সেই আধার কেন্দ্রে গিয়ে রিসেপশন কাউন্টার বা অনুসন্ধান কক্ষে আপনার বক্তব্য জানান। সেখানে সরকারি পরিষেবা মূল্য ৭৫ টাকা জমা করুন, তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বানিয়ে একটি কাগজ দেবে। সেই কাগজ নিয়ে আধার সংশোধন কক্ষে চলে যান। উনারা আপনার আধার কার্ডের সাথে নতুন মোবাইল নম্বর পরিবর্তন করে দেবে ও আপনাকে একটি একনলেজমেন্ট কাগজ দেবে।


