(toc) #title=(Table of Content)
আগস্ট মাসে তুলা রাশির মাসিক রাশিফল :
ক্যারিয়ার গড়ার দিক থেকেই এই আগস্ট মাস খুবই ভালো। চাকরির ক্ষেত্রে উচ্চপদে প্রমোশন হবার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা দীর্ঘযাত্রা করতে পারেন, এতে ব্যবসার উন্নতি হবে।
শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের ও বুদ্ধিমত্তার সাথে মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবে।
পারিবারিক দিক থেকে সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের প্রবীণ সদস্যদের কথা অবাধ্য হবেন না।
প্রেমিক-প্রেমিকাদের জন্য এই মাস একটু খারাপ ফল বয়ে আনবে। বিভিন্ন ভাবে ঝগড়া, অশান্তি ও ভুল বোঝাবুঝি লেগে থাকবে।
আর্থিক দিক থেকে এই আগস্ট মাস কিছুটা অবনতি হতে পারে, ব্যয়ের পরিমান বৃদ্ধি পাবে ফলে আর্থিক সংকট দেখা দিতে পারে।
স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন চোখের সমস্যা, বুকে ব্যাথা, ত্বকে চুলকানি জাতীয় রোগ।
তুলা রাশির প্রতিকার :
প্রতিদিন স্নান করে শ্রী দুর্গা চালিশা পাঠ করুন ও শুক্রবার শুক্রের বীজ মন্ত্র জপ করুন।
আগস্ট মাসে বৃশ্চিক রাশির মাসিক রাশিফল :
আপনার কর্মজীবনে প্রবল দক্ষতার সাথে আপনি আপনার অবস্থান শক্তিশালী করবেন। ব্যবসায়ীদের এই মাসে ভালো আর্থিক লাভ ঘটবে ও ব্যবসার উন্নতি ঘটবে।
বিদ্যার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও একাগ্রতা আনতে হবে। পড়াশোনার ক্ষেত্রে কিছু বাধার সৃষ্টি হতে পারে।
এই মাসে পারিবারিক দিক থেকে অশান্তি দেখা যাবে, তবে পারিবারিক কিছু সমস্যার সমাধান ঘটবে ও পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে।
প্রেম জীবনে উত্থান পতন উভয়ই থাকবে। সঙ্গীর প্রতি ভালোবাসা বাড়বে, প্রেম সাথীর সাহায্যে আর্থিক উন্নতি হবে।
এই মাস অর্থ লাভের জন্য খুবই অনুকূল, বিভিন্ন ভাবে অর্থ লাভের পথ দেখাযাবে।
অনিয়মিত রক্তচাপ ও রক্তের রোগ দেখা দিতে পারে, তাই স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
বৃশ্চিক রাশির প্রতিকার :
প্রতি মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন। প্রতি শনিবার পিপল বা অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের মাটির প্রদীপ জ্বালান।
আগস্ট মাসে ধনু রাশির মাসিক রাশিফল :
কর্মক্ষেত্রে কাজকর্ম ভালো থাকবে। ক্যারিয়ারের দিকেও সব ঠিকঠাক থাকবে। ব্যবসার কারণে ভ্রমন করা লাভজনক হবে, ব্যবসার উন্নতি ঘটবে।
পড়াশোনার দিক থেকে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, তবে সবকিছু ঠিকঠাক ভাবে পার হয়ে যাবে।
পরিবারের দিক থেকে কিছু মানসিক চাপ সৃষ্টি হতে পারে। প্রেমজীবন এই মাসে খুব অনুকূল। বিয়ের প্রস্তাব দেবার জন্য এই মাস খুব ভালো। এমনকি এই মাসে বিবাহের সম্ভাবনা রয়েছে।
স্বাস্থ্যের দিক থেকে এই মাস খারাপ থাকবে, শারীরিক কিছু সমস্যা দেখা যাবে।
ধনু রাশির প্রতিকার :
বৃহস্পতিবার দেব গুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন। রবিবার দিন সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করুন।
আগস্ট মাসে মকর রাশির মাসিক রাশিফল :
মকর রাশির ক্ষেত্রে এই মাসে ক্যারিয়ার ঠিকঠাক থাকবে।
শিক্ষার্থীরা যদি কঠোর পরিশ্রম করে তাহলে পড়াশোনার উন্নতি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে চেষ্টা করলে সফলতা লাভ করবে।
পারিবারিক ক্ষেত্রে সম্প্রীতির অভাব দেখা যাবে। সম্পত্তি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টি হবে।
প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, প্রেম বৃদ্ধি পাবে।
ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন ব্যবসা শুরু করার জন্য এই মাস খুবই ভালো।
আর্থিক দিক থেকে উন্নতি লাভের জন্য ব্যয়ের দিকে মনোযোগ দিন।
স্বাস্থ্যের দিকে চোখের কিছু সমস্যা দেখা যাবে।
মকর রাশির প্রতিকার :
প্রতিদিন শনিদেবের পূজা করুন, শুক্রবার মা দুর্গার পূজা।
আগস্ট মাসে কুম্ভ রাশির মাসিক রাশিফল :
ক্যারিয়ারের উন্নতি ঘটবে, পদোন্নতি হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সফলতার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি দেখা যাবে।
প্রেমের সঙ্গীকে এমন কিছু কথা বলবেন না যেই কথা তার মনে আঘাত সৃষ্টি করবে। বিবাহিতদের জীবন ভালো কাটবে।
আর্থিক দিক থেকে কিছুটা উন্নতি ঘটবে। স্বাস্থ্যের দিকে কিছু সমস্যা হতে পারে, যেমন মুখে ঘা, দাঁতের ব্যাথা, ও চোখের সমস্যা।
কুম্ভ রাশির প্রতিকার :
প্রতি শনিবার হনুমান চালিশা পাঠ করুন। বুধবার কালো গরুকে সবুজ শাকসবজি খাওয়ান।
আগস্ট মাসে মীন রাশির মাসিক রাশিফল :
কর্মক্ষেত্রে কম কথা বলার চেষ্টা করুন। নাহলে ঝগড়া ও ঝামেলা সৃষ্টি হতে পারে।
বিদ্যার্থীদের এই মাসে সাফল্য নিয়ে আসবে। পারিবারিক সম্পর্ক ভালো থাকবে। সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে।
প্রেমের সঙ্গীর মধ্যে কিছু অহংকার দেখা যাবে, যা আপনাকে মোকাবিলা করতে হবে।
আর্থিক দিক থেকে উন্নতি ঘটবে, তবে জমিজায়গা বা যানবাহন কেনার ক্ষেত্রে ব্যয় হতে পারে। আপনার স্বাস্থ্যের উপর যত্ন নিন, নিয়মিত ব্যায়াম ও প্রাণায়াম করুন।
মীন রাশির প্রতিকার :
সোমবার শিবের মাথায় দুধ দিয়ে পূজা দিন।


