অন্নপূর্ণা যোজনার নতুন নিয়ম ও আবেদন পদ্ধতি

Sambad Das
0
অন্নপূর্ণা যোজনার নতুন নিয়ম ও আবেদন পদ্ধতি





মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগের দ্বারা বাস্তবায়িত এক প্রকল্পের নাম "অন্নপূর্ণা যোজনা"।

আগের সরকার থাকা কালীন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চলছিল সেই প্রকল্প এখন অন্নপূর্ণা যোজনা প্রকল্পতে রূপান্তরিত করা হয়েছে।

এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আর্থিক সহায়তা ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে।

২২ জুন ২০২৬ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে পশ্চিমবঙ্গ বাজেটে ৩৬০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়।

এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য, এই প্রকল্পে আবেদন করার জন্যে আবেদনকারীর বয়স নুন্যতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে।


অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করার জন্য কিছু প্রয়োজনীয় নথি:


  •  পরিবারের সবার আধার কার্ড, EPIC বা ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড ও জমির বিবরণ।

  •  ১৮ বছরের নিম্ন বয়সের সদস্যদের শুধুমাত্র আধার কার্ড ও রেশন কার্ড এবং বিদ্যালয়ের তথ্য।


অন্নপূর্ণা প্রকল্পের আবেদন অফিসিয়াল অন্নপূর্ণা যোজনা অনলাইন পোর্টাল এর মাধ্যমে করা হয়, এছাড়াও SDO ও BDO অফিসের মাধ্যমে সমস্ত প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন করা যাবে।


অন্নপূর্ণা যোজনার এই ৩০০০ টাকার আর্থিক সহায়তা পাওয়ার জন্য আধার কার্ডের সাথে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি DBT লিংক করা বাধ্যতামূলক।


নোট:

নিম্নলিখিত কিছু কারণের জন্য সমস্ত মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারে:


  •  কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে প্রাপ্ত নিয়মিত বেতন বা পেনশন

  •  পঞ্চায়েত, পৌরসভা বা স্থানীয় সংস্থায় কোনো সদস্য

  •  আয়কর ট্যাক্স প্রদানকারী

  •  খসড়াতালিকায় SIR-2026 এর চিহ্নিত মৃত, স্থানান্তরিত এবং নাম বাদপড়া



অন্নপূর্ণা যোজনার প্রথম টাকা ৫ জুন ২০২৬ তারিখে দেওয়া হয়। পরবর্তী দ্বিতীয় কিস্তির টাকা ১ জুলাই ২০২৬ তারিখে দেওয়া হয়েছে। তৃতীয় কিস্তির টাকা আগস্ট মাসে ১৭ তারিখ থেকে ২০ তারিখ দেওয়া হয়।


আগস্ট মাস পর্যন্ত সর্বমোট ১ কোটি ৪৫ লক্ষ মহিলাদের অন্নপূর্ণার টাকা প্রদান করা হয়েছে। 




Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Cookie Policy
Ok, Go it!
To Top