ভারতবর্ষের RBI-এর অন্তর্গত বেশ কিছু ব্যাংকের মধ্যে সবার প্রথম স্থান অধিকারী ব্যাংক হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)।
এই ব্যাংক সকল গ্রাহকদের সরকারি নিরাপত্তা প্রদান করে। পুরো দেশজুড়ে এই ব্যাংকের বহু শাখা রয়েছে ও টাকা তোলার জন্য সর্বত্র এটিএম ব্যবস্থা আছে।
১৮০৬ সালে সর্বপ্রথম “ব্যাংক অব ক্যালকাটা” নামে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়, পরবর্তী কালে ১৯২১ সালে প্রেসিডেন্সি ব্যাংকগুলির সাথে যুক্ত হয়ে 'ইম্পেরিয়াল ব্যাংক অব ইন্ডিয়া' গঠন করে।
১ জুলাই ১৯৫৫ সালে এই ইম্পেরিয়াল ব্যাংক অব ইন্ডিয়াকে ভারত সরকারের পক্ষ থেকে জাতীয়করণ করে 'স্টেট ব্যাংক অব ইন্ডিয়া' নাম করণ করা হয়।
SBI ব্যাংকের পুরো বিশ্বে প্রায় ৫০ কোটির বেশি গ্রাহক রয়েছে। ভারতবর্ষে ২২০০০ এর বেশি ব্যাংকের শাখা রয়েছে এবং ৬২০০০ এর বেশি এটিএম পরিষেবা রয়েছে।
স্টেট ব্যাংকের ৫ রকমের সেভিংস অ্যাকাউন্ট, ২ রকমের কারেন্ট অ্যাকাউন্ট, ৪ রকমের ডিপোজিট অ্যাকাউন্ট, ও ৩ রকমের এন আর আই অ্যাকাউন্ট রয়েছে।
এছাড়া এসবিআই জীবন বীমা সেবা, এসবিআই ক্রেডিট কার্ড, এসবিআই মিউচুয়েল ফান্ড সার্ভিস রয়েছে।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সেভিংস অ্যাকাউন্ট:
টোটাল ৫ প্রকারের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে—
* দৈনন্দিন সেভিংস অ্যাকাউন্ট
* সেভিংস প্লাস অ্যাকাউন্ট
* জন ধন অ্যাকাউন্ট
* পেহলা কদম ও পেহলা উড়ান
* স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট
স্টেট ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট:
২ প্রকারের কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে,
* রেগুলার কারেন্ট অ্যাকাউন্ট
* বিজিনেস এন্ড এসএমই প্যাকেজ
স্টেট ব্যাংকের ডিপোজিট অ্যাকাউন্ট:
৪ প্রকারের ডিপোজিট অ্যাকাউন্টের সুবিধা রয়েছে,
* ফিক্সড ডিপোজিট (FD)
* রেকারিং ডিপোজিট (RD)
* এসবিআই অ্যান্যুইটি ডিপোজিট
* ট্যাক্স সেভিং স্কিম
স্টেট ব্যাংকের এন আর আই (NRI) অ্যাকাউন্ট:
৩ প্রকারের এন আর আই অ্যাকাউন্ট রয়েছে,
* এনআরই (NRE) অ্যাকাউন্ট
* এনআরও (NRO) অ্যাকাউন্ট
* এফ সি এন আর (বি) অ্যাকাউন্ট (FCNRB)
স্টেট ব্যাংক গ্রাহকদের বিশেষ কিছু সুবিধা প্রদান করে:
* ভারতবর্ষের ডোমেস্টিক সিস্টেমিক্যালি ইম্পরট্যান্ট ব্যাংক (D-SIB) এর ফলে ব্যাংকের গ্রাহকদের জমাকরা মূলধনের উপর সর্ব প্রকার নিরাপত্তা থাকে।
* স্টেট ব্যাংক গ্রাহকদের কাছ থেকে ন্যূনতম ব্যালেন্স রাখার জন্য কোনো প্রকার টাকা কাটে না।
* এসএমএস চার্জ, এটিএম চার্জ, টাকা ট্রান্সফার করার চার্জ তুলনামূলক অনেকটাই কম।
* গ্রাহকদের হোম লোন, কার লোন বা অন্য নানারকম লোনের ক্ষেত্রে সুদের হার অন্যান্য বেসরকারি ব্যাংকের তুলনায় কম।
* সরকারের পক্ষ থেকে সমস্ত প্রকারের ভর্তুকি পাবার ক্ষেত্রে সকল প্রকার সুবিধা প্রদান করে।
পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ও বিধবা ভাতা, অটল পেনশন ও ন্যাশনাল পেনশন, নানা প্রকার সরকারি স্কলারশিপ, ডিবিটির মাধ্যমে সকল প্রকার সরকারি সুবিধা স্টেট ব্যাংকের মাধ্যমে পাওয়া যায়।
* ভারতের সর্বত্র ছোটো বড়ো গ্রাম ও শহরে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার শাখা রয়েছে। এছাড়া সর্বত্র এটিএম মেশিনের মাধ্যমে টাকা তোলা ও সিডিএম মেশিনের মাধ্যমে টাকা তোলার ব্যবস্থা রয়েছে।


